অনুপ্রবেশ রুখতে বিশেষ পরিকল্পনা বিএসএফের

Must Read

ওয়েব ডেস্ক : অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন নিয়ে সমস্যা বাংলায়। দীর্ঘ দিন ধরে অনুপ্রবেশের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে তা সত্বেও তা পুরোপুরি আটকানো যায়নি। তবে রাজ্যে সরকার বদলাতেই কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। এবার অনুপ্রবেশ রুখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বিএসএফের তরফে। এ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হল আজ।

অনুপ্রবেশকারীদের (Infiltration) সীমান্ত পেরিয়ে প্রবেশ ঠেকাতে বিশেষ পরিকল্পনা তৈরি করতে চলেছে বিএসএফ (BSF)। এ নিয়ে বৃহস্পতিবার নবান্নের (Nabanna) সভাঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে সীমান্তবর্তী জেলার জেলাশাসকরা।

আরও খবর : কলকাতা পুরসভা বাঁচাতে তৎপর ‘পুরনো তৃণমূল’, ১৯ জুন অধিবেশনের ডাক মালা রায়ের

সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অনুপ্রবেশ রোধে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করে সীমান্তবর্তী জেলাগুলির কাছে পাঠাবে বিএসএফ (BSF)। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ কার্যকর করতে হবে।

বৈঠকে উপস্থিত বিএসএফের (BSF) উচ্চপদস্থ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন, অনুপ্রবেশ রুখতে এই পরিকল্পনা বাস্তবায়নে কোনওরকম দেরি করা যাবে না। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This