38.6 C
Kolkata

মৃত অবসরপ্রাপ্ত কর্মী? পেনশন পাবেন কারা? বড় সিদ্ধান্ত রাজ্যের

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরেই বকেয়া রয়েছে ডিএ। তা নিয়ে চলছিল টানাপোড়েন। প্রশ্ন উঠছিল, যে সমস্ত অবসরপ্রপ্ত কর্মীদের মৃত্যু হয়েছে, তাঁদের সেই বকেয়া ডিএ (DA) কারা পাবেন? এ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West bengal Government)। জানানো হয়েছে, মৃতের নিকট আত্মীরা এই অর্থ পাবেন। তবে এর জন্য জমা দিতে হবে ওই সরকারি কর্মীর প্রয়োজনীয় নথিপত্র।

মঙ্গলবার অর্থ দফতরের (Finance Department) তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে ২০০৮-এর ১ এপ্রিল থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে।

আরও খবর : কবে থেকে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি, দেখুন বিগ আপডেট

এছাড়া, যে অবসরপ্রাপ্ত কর্মী অথবা পারিবারিক পেনশন প্রাপক অন্য রাজ্য বা দেশে স্থানান্তরিত হয়েছেন। তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করেছে অর্থ দফতর। সরকারের তরফে বিজ্ঞাপনে বলা হয়েছে, পেনশন প্রাপকদের আইনসম্মতনিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘভাতা পেতে ট্রেজারির হেল্পলাইনে যোগাযোগ করার কথা জানানো হয়েছে।

লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য কোনও অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশন প্রাপকদের পেনশন যদি বন্ধ হয়ে থাকে, তাঁদেরকে শংসাপত্র জমা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। অনলাইন ও অফলাইনে এই সার্টিফিকেট জমা দেওয়া যাবে। ০৩৩ ২২৫৩ ৫৪১৭-এই একটি নম্বরও চালু করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

৫৮ বিধায়কের সমর্থনে নতুন বিরোধী দলনেতা ঋতব্রত! বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস?

কলকাতা: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে জোর রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।...

More Articles Like This