29.5 C
Kolkata

ভরাডুবির পর মাস ঘোরেনি, ধর্নায় মমতা!

Must Read

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর এখনও এক মাসও পেরোয়নি। কিন্তু এর মধ্যেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ও ভাঙনের ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। কালীঘাটে (Kalighat) দলীয় বৈঠকে বহু বিধায়কের অনুপস্থিতি, একাধিক নেতার প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ এবং দল ছাড়ার জল্পনা ঘিরে চাপে ঘাসফুল শিবির (TMC)। এই আবহেই সোনারপুরে রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হামলার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সেই ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। হামলা, ভোট-পরবর্তী হিংসা, রিগিংয়ের অভিযোগ এবং এসআইআর ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুন: ঝটিকা দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

এই সব ঘটনার প্রতিবাদেই রানি রাসমণি রোডে ধর্নার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের দাবি, গণতান্ত্রিক অধিকার ও বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সেই প্রতিবাদেই পথে নামছে তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলের নজর এখন মমতার এই কর্মসূচির দিকে।

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This