31.4 C
Kolkata

গরমে স্বস্তি পড়ুয়াদের! স্কুলগুলিতে বদল ক্লাসের সময়

Must Read

কলকাতা: তীব্র গরম ও দাবদাহের (Weather Update) জেরে পড়ুয়াদের স্বস্তি দিতে স্কুলের সময়সূচিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর (School Timing Change)। বিকাশ ভবনের (Bikash Bhavan) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের যে সব জেলায় প্রবল গরমের পরিস্থিতি রয়েছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ডে শিফটের বদলে মর্নিং শিফটে (Morning Shift School) পঠনপাঠনের ব্যবস্থা করতে পারবে।

শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী দু’সপ্তাহ এই বিশেষ ব্যবস্থা কার্যকর রাখা যাবে। স্থানীয় আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মূল লক্ষ্য, তীব্র গরমের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে নিয়মিত পঠনপাঠন চালিয়ে যাওয়া।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী!

বিকাশ ভবন জানিয়েছে, গরমের কারণে শিক্ষাব্যবস্থা যাতে ব্যাহত না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাহাড় বাদে রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) কাছে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থিতিতে দুপুরের বদলে ভোর বা সকালের দিকে ক্লাস হলে পড়ুয়াদের জন্য তা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করছে শিক্ষা দপ্তর।

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This