33 C
Kolkata

অভিষেকের ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী বললেন?

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার সোনারপুরে (Sonarpur) জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার নবান্ন থেকে নাম না করে সেই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেছেন আমজনতার মধ্যে ক্ষোভ রয়েছে। সেই কারণেই তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। তবে সাধারণ মানুষকে আইন হাতে না তোলার অনুরোধ করেছেন তিনি।

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের (TMC) তরফে অভিযোগ করা হয়েছিল, তাঁদের নেতাদের উপর আক্রমণ করছে বিজেপি (BJP)। তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে পদ্মশিবিরের তরফে। কিন্তু তার পরেও অনেকে তৃণমূল নেতা-কর্মীদেরকে জনরোষের মুখে পড়তে হচ্ছে। গত শনিবার তার অন্যথা হয়নি।

আরও খবর : হামলার অভিযোগে স্পিকারের দ্বারস্থ হচ্ছেন অভিষেক

গত শনিবার তৃণমূলের নিহত কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। তবে তাঁকে প্রথমে কালো পতাকা দেখানো হয়েছিল। এর পর তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছিল। এমনকি ‘চোর-চোর’ স্লোগান তোলা হয়েছিল। যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল।

সেই ঘটনায় অভিষেকের নাম না করে হামলার প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেছেন, “আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। কিন্তু আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাঁদের নিজেদের কাজ করতে দিন।” তৃণমূলকে আক্রমণ করে বলেছেন, বাংলায় তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সে দলের যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের সকলের শাস্তি হবে। তবে আইন হাতে না তোলার অনুরোধ করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

২৭ দিনেও জনতার রায় মানতে নারাজ মমতা! ফের ভোট ‘রিগিং’ অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election 2026) ঘোষণার প্রায় এক মাস পরেও বাংলার রাজনৈতিক উত্তাপ কমছে না।...

More Articles Like This