32 C
Kolkata

সোমবারই গঠন হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, শপথ নেবেন বাকি মন্ত্রীরা

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার গঠিত হতে চলেছে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (Full Cabinet)। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়েছেন, সোমবার ১১টার সময় লোকভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। তাঁদেরকে শপথবাক্যপাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি (R N Ravi)।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।”

আরও খবর : ‘রিটায়ার্ড’দের বকেয়া ডিএ দেওয়া শুরু করল নবান্ন! বাকি কর্মচারীরা কবে পাবেন? দেখুন বড় আপডেট

গত ৪ মে ফল প্রকাশের পর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে আরও পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন। এর পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর আলোচনা চলেছে। এ নিয়ে দিল্লিতে শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তার পরেই এবার জানা গেল, সোমবার বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। আর ৩৫ জন যুক্ত হলে সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১।

সংবিধানের নিয়ম অনুযায়ী, বিধানসভার (West Bengal Assembly) মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি কেউ মন্ত্রী হতে পারবেন না। পশ্চিমবঙ্গে ২৯৪ জনের বিধানসভায় ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। সূত্রের খবর, মন্ত্রিসভায় যেন সব জেলার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেই কারণেই সময় নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। তবে কারা মন্ত্রী হচ্ছে, তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি শুভেন্দু।

দেখুন অন্য খবর :

Latest News

আরসিবি’র আঁটসাঁট বোলিংয়ে সামনে ফাইনালে মাত্র ১৫৫ রান তুলল গুজরাত

ওয়েব ডেস্ক : রবিবার আইপিএলের মেগা ফাইনাল (IPL Final)। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (Royal...

More Articles Like This