35 C
Kolkata

দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার

Must Read

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার (D. K. Shivakumar)। বুধবার শপথ নেবেন তিনি। তার আগেই কংগ্রেস নেতার সম্পত্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কারণ দেশের ধনীতম বিধায়কদের তালিকায় রয়েছেন তিনি। তাঁর কাছে রয়েছে হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি (Property)।

গতবছর বিধায়কদের সম্পত্তির বিবরণ নিয়ে সমীক্ষা চালিয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস। তাঁদের রিপোর্ট বলছে, ভারতের সব থেকে ধনী বিধায়ক হচ্ছেন এআইডিএমকের লিমা রোজ। তাঁর সম্পত্তির পরিমাণ রয়েছে ৫৮৬৩ কোটির। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বইয়ের ঘাটকোপর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক পরাগ শাহ। তাঁর কাছে ৩ হাজার ৪০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এর পরেই তৃতীয় স্থানে রয়েছেন শিবকুমার (D. K. Shivakumar)। তাঁর সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪১৩ কোটি টাকার।

আরও খবর : ভিয়েতনামের পর এবার ভারতের কাছ থেকে ব্রহ্মস কিনছে ইন্দিনেশিয়া!

বলে রাখা দরকার, কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী ছাড়া অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। এর পর ৬৪৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, গত ১৫ বছরে ৭৫ কোটি টাকা থেকে হাজার কোটির বেশি সম্পত্তিতে পৌঁছেছে শিবকুমারের (D. K. Shivakumar) সম্পত্তি। তবে এ নিয়ে কংগ্রেস নেতা বলেছেন, এই সম্পত্তি তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া। এদিকে কর্নাটকের পাশাপাশি শিবকুমারের বাড়ি রয়েছে। এছাড়া তাঁর নামে কৃষিজমিও রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

‘রিটায়ার্ড’দের বকেয়া ডিএ দেওয়া শুরু করল নবান্ন! বাকি কর্মচারীরা কবে পাবেন? দেখুন বড় আপডেট

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এবার বকেয়া (Arrear) মহার্ঘভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়া শুরু করল...

More Articles Like This