ওয়েব ডেস্ক : বিশ্বজুড়ে বাড়ছে ব্রহ্মসের (BrahMos) চাহিদা। এর আগে ভিয়েতনাম (Vietnam) এই মিসাইল কেনার জন্য চুক্তি করেছিল। এবার ভারতের এই সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য চুক্তি করছে ইন্দোনেশিয়া (Indonesia)। শনিবার এণনই তথ্য সামনে এনেছেন ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজেশকুমার সিং।
রাজেশকুমার সিং বলেছেন, ভিয়েতনামের সঙ্গে ইতিমধ্যে ব্রহ্মস (BrahMos) নিয়ে চুক্তিতে সই করেছে ভারত (India)। এর পরেই ইন্দোনেশিয়ার (Indonesia) সঙ্গে মিসাইল নিয়ে চুক্তি হতে পারে বলে বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে এ নিয়ে চুক্তি হয়ে গিয়েছে। প্রকাশ্যে ঘোষণা না করা হলেও, চুক্তি সই হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়ার সঙ্গে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও খবর : এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনের পরেই খুন জাতীয় প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী
ভিয়েতনামের প্রসঙ্গে বলেন, ভিয়েতনামের সঙ্গে ৫,৮০০ কোটি টাকার ব্রহ্মস চুক্তি সম্পন্ন করেছে ভারত। সূত্রের খবর, ব্রাহ্মসের উন্নত সংস্করণটিও কিনতে পারে ভিয়েতনাম (Vietnam)। ভিয়েতনামের পাশাপাশি ফিলিপিন্সও ভারতের কাছ থেকে ব্রহ্মোস কিনেছে। ২০২২ সালে এই চুক্তি হয়েছিল। তা হয়েছিল ৩.৫ হাজার কোটি টাকায়। এবার এটি কিনছে ইন্দোনেশিয়া।
উল্লেখ্য, রুশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ব্রহ্মস (BrahMos) মিসাইল। এই মিসাইল একবার লঞ্চ হয়ে গেলে শত্রুর পক্ষে এটিকে আটকানো একপ্রকার অসম্ভব। এই মিসাইল ভারতীয় নৌসেনা ও ও পদাতিক বাহিনী তাদের বহরে শামিল করেছে।
দেখুন অন্য খবর :
