33 C
Kolkata

‘কোনও গুজবে কান দেবেন না’, অন্নপূর্ণার ফর্ম নিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সেই ফর্মকে (Form) নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ ওই ফর্মে আবেদনকারীর পাশাপাশি পরিবারের সব তথ্য চাইছে সরকার। যার ফলে ফর্ম ফিলাপ করার আগে দু’বার ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে শনিবার বিধাননগরের হাসপাতালে সার্ভিক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই। সকলেই পাবেন প্রকল্পের টাকা।

রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) রাজ্যের মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। ক্ষমতায় আসার পর সম্প্রতি অন্নপূর্ণ প্রকল্পের ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তবে ১১ পাতার ওই ফর্মে আবেদনকারীর তথ্যের পাশাপাশি পরিবারের সকল তথ্য চাওয়া হয়েছে। ফলে অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও খবর : জুনেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভে মমতা! অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল

এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।’’

উল্লেখ্য, এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই তিন হাজার টাকা করে পাবেন। তবে এই প্রকল্পের ফর্মে খুঁটিনাটি সমস্ত তথ্য পাওয়া হয়েছে। তবে অনেকে ফর্ম সরলীকরণের দাবি জানিয়েছেন। তবে এ নিয়ে রাজ্যের সাধারণ মহিলাদের আশ্বস্ত করেছেন অগ্নিমিত্রা পাল। এবার শুভেন্দু সংশয় দূর করার চেষ্টা করলেন।

দেখুন অন্য খবর :

Latest News

আইটি ম্যানেজারেরের চাকরি ছেড়ে অটোকে বেছে নিলেন মহিলা! কত উপার্জন করছেন?

ওয়েব ডেস্ক : ৯ বছর আইটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কিন্তু শান্তির খোঁজে সেই চাকরি ছেড়েছেন এক মহিলা (Woman)।...

More Articles Like This