দাম্পত্য ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বরূপ-জুঁই

Must Read

কলকাতা: প্রভাবশালী সূত্রে তোলপাড় টলিপাড়া। আর ঠিক এই সময়ই বিশ্বাস পরিবারের ব্যক্তিগত সিদ্ধান্তের কথা সামনে প্রকাশ্যে এল। দীর্ঘ দিনের দাম্পত্য ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)-জুঁই বিশ্বাস (Jui Biswas)। স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে এবার পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন জুঁই (Swarup Biswas Jui Biswas Divorce)।

আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। খুব দ্রুত বিচ্ছেদ হয়ে যাচ্ছে জুঁই বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জুঁই বললেন, দীর্ঘদিন ধরে সেপারেশনে রয়েছেন তাঁরা। এবার আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন। তবে দুই সন্তান থাকায় ব্যক্তিগত বিষয়ে কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য নন জুঁই। আপাতত আলাদা ঠিকানাতেই থাকেন তাঁরা।

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আচমকা সিআইডি

Latest News

জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস এবং তার আগে জাপানের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা...

More Articles Like This