রাজ্যের হোল্ডিং সেন্টারে ৩৮৬ জন অনুপ্রবেশকারী, সবচেয়ে বেশি বসিরহাটে!

Must Read

বসিরহাট: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Bangladeshi infiltrator) নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই একাধিক জেলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। সেখানে রাখা হয়েছে সীমান্ত পেরিয়ে ধরা পড়া অনুপ্রবেশকারীদের। রাজ্য পুলিশের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মোট ৩৮৬ জন আটক রয়েছেন বিভিন্ন হোল্ডিং সেন্টারে।

সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী রয়েছেন বসিরহাট (Basirhat) পুলিশ জেলার অধীনে। সূত্রের খবর, সেখানে মোট ৩৩৫ জনকে রাখা হয়েছে। বসিরহাটের তেঁতুলিয়া পাথরশাঠি, চারঘাট ফ্লাড সেন্টার এবং মিডিয়া সুবাসনগর ফ্লাড সেন্টারে তাঁদের রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় বসিরহাট প্রশাসনের উপর চাপও তুলনামূলক বেশি।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ১২ পাতার ফর্ম কেন? যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল

এছাড়াও মুর্শিদাবাদ পুলিশ জেলায় বর্তমানে ১৯ জন আটক রয়েছেন। দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৮ জন এবং মালদায় ৯ জন। বারুইপুর, বারাসত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বনগাঁ পুলিশ জেলার হোল্ডিং সেন্টারগুলিতেও রাখা হয়েছে বেশ কয়েক জনকে।

প্রশাসনিক সূত্রে খবর, হোল্ডিং সেন্টারগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও প্রশাসনের তরফে বিশেষ পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই, ডিটেনশন এবং ডিপোর্টেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর।

সম্প্রতি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের একাধিক ঘটনা সামনে আসার পর থেকেই প্রশাসন সতর্ক হয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সঙ্গেও সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন।

Latest News

জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস এবং তার আগে জাপানের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা...

More Articles Like This