ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকালেই নদিয়ার (Nadia) মায়াপুর ইসকন মন্দিরে (Mayapur ISKCON Temple) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মায়াপুর সফরে গেলেন তিনি। তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই ইসকন চত্বরে ছিল উৎসবের আবহ এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে।
এদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকনের সন্ন্যাসীরা। এরপর তিনি ইসকনের মন্দিরে আয়োজিত বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতেও দেখা যায়।
আরও পড়ুন: জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কীভাবে আবেদন করবেন…
এরপর মুখ্যমন্ত্রী যান ইসকনের গোশালায়। সেখানে সন্ন্যাসীদের উপস্থিতিতে বিশেষ পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি গো-সেবা করেন তিনি। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন এবং গোমাতাকে খাবার খাওয়ান মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ভক্ত ও ইসকন সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
গোশালার অনুষ্ঠান শেষ করে চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। সেখানে রাধামাধবের বিগ্রহ দর্শনের পাশাপাশি মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথাবার্তার সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও করেছে ইসকন কর্তৃপক্ষ। পাশাপাশি, ইসকনের তরফে তাঁকে একটি গরুর মূর্তি উপহার হিসেবে প্রদান করা হবে বলেও জানা গিয়েছে।
দেখুন আরও খবর:
