36 C
Kolkata

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আধার-মোবাইল ‘লিঙ্ক’ করতে জেলায় জেলায় লম্বা লাইন

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের তরফে জারি করা হল অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগে যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই সব প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন । সামনের মাসের ১ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তিন-তিন হাজার টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar Govt Scheme) জন্য আধার-মোবাইল ‘লিঙ্ক’ (Aadhar-Mobile Link) করতে লম্বা লাইন জেলায় জেলায়।

অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল লিঙ্ক করাতে রাত দুটো-তিনটে থেকে পোস্ট অফিসগুলির সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। কেউ রাত দেড়টা কেউ দুটো কেউ আড়াইটা থেকে লাইনে দাঁড়িয়ে।ব্যাঙ্কের সঙ্গে আধার ও মোবাইল লিঙ্কের জন্য মাঝরাত থেকেই উৎসাহী মহিলাদের ভিড় এলাকায়। এক্ষেত্রে লিঙ্ক প্রতি লাগছে ৭৫ টাকা। মহিলাদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতেও তাঁদের কোনও সমস্যা নেই। এই টাকাটি পেলে তাঁদের উপকার হবে। সংসারে খরচ সামলাতে এই অর্থ কাজে লাগাতে পারবেন বলেই আশাবাদী সবাই।আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক হয়েছে কিনা তা চেক করা যায় ঘরে বসেই। এর জন্য সহজ কিছু স্টেপ অনুসরণ করে দেখে নিন কী ভাবে বুঝবেন আপনার আধার-মোবাইল লিঙ্ক হয়েছে কিনা।

আরও পড়ুন:ডিভিসিতে চাকরি নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! অন্ডালে হাতাহাতি

আপনার কোন মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ? এই বিষয়টি যাচাই করে দেখা খুবই জরুরি। প্রথমেই আপনাকে যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে। এর বাঁদিকে দেখা যাবে Aadhaar অপশনটি।আধার সার্ভিসের মধ্যে আপনি দেখতে পাবেন, ভেরিফাই ইমেল বা ভেরিফাই মোবাইল নম্বর অপশন।যদি আপনি মোবাইল ফোন থেকে দেখেন, তাহলে একটা তিনটি দাগ দেখতে পাবেন পেজের উপরে বাঁদিকে।সেখান থেকে My Aadhaar অপশনে যেতে হবে আপনাকে। এরপর একইভাবে আধার সার্ভিসে ঢুকে মোবাইল বা ইমেল ভেরিফিকেশনের অপশনে আসতে হবে। এরপর নিজের আধার নম্বর বসিয়ে ক্যাপচা কোড লিখে সাবমিট করতে হবে।যদি আপনার মোবাইল নম্বর (Aadhaar Mobile Link) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি স্ক্রিনেই একটি নোটিফিকেশন দেখতে পাবেন যে রেকর্ড ম্যাচ করেছে।

Latest News

অন্ডালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ যুবক

বর্ধমান: অন্ডালে (Andal) ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য...

More Articles Like This