জগদ্দল স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা

Must Read

জগদ্দল: শিয়ালদহ-রানাঘাট মেন শাখার (Sealdah-Ranaghat) ব্যস্ত জগদ্দল (Jagaddal) রেলস্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোমবার। রেল কর্তৃপক্ষ স্টেশন চত্বরে থাকা একাধিক হকারের দোকান ভাঙার কাজ শুরু করতেই প্রতিবাদে নামে সিপিআইএম (CPIM) নেতৃত্ব ও কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রেল। অভিযোগ, কোনও পূর্ব ঘোষণা বা পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়াই হকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে জগদ্দল স্টেশনে পৌঁছন সিপিআইএম নেতৃত্ব।

আরও পড়ুন: নৈহাটিতে বিজেপি কর্মীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ

সিপিএমের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে বাম নেতৃত্বের আলোচনা হয় বলেও জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় রেল পুলিশ ও স্থানীয় পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। রেলের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This