বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

Must Read

ওয়েব ডেস্ক : পুলওয়ামার ধাঁচে জঙ্গি হামলার ছক! গোপন সূত্রে খবর পেয়ে সেই পরিকল্পনা বানচাল করল নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে ৩ জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা (Indian Army)।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে উপত্যকায় চান্দোসা এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। এই এলাকাতে নিজেদে ঘাঁটি তৈরি করেছিল জঙ্গিরা। তবে সেই ঘাঁটি ধ্বংস করে দেওযা হয়। সেখান থেকেই বিদেশি বিস্ফোরক ও রকেট চালিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে খবর।

আরও খবর : প্রশ্নফাঁসে বাতিল নিট, অবসাদে চরম সিদ্ধান্ত তরুণীর

জানা যাচ্ছে, অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, জঙ্গিরা, পুলওয়ামার ধাঁচে হামলার পরিকল্পনা করেছিল। তবে তার আগে ভিযান চালিয়ে বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও।

এদিকে গত শনিবার থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি সীমান্তের গম্ভীর মুঘলান জঙ্গলে অভিযান চালাচ্ছে সেনা। গোপন সূত্রে এই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শেরুওয়ালি’।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This