35 C
Kolkata

রেড রোডের ইদের নমাজ কী এবার ব্রিগেডেই!

Must Read

কলকাতা: রাজ্যের পালা বদলের পর বদলে গিয়েছে অনেক চেনা ছবি। সেরকমই রেড রোডে বন্ধ হবে ইদের নমাজ (Red Road Eid Namaz)। সেনার অনুমতিতেই এত দিন রেড রোডে নমাজ পড়া হয়েছে। নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। বিজেপি সরকারের রাস্তা বন্ধ করে ধর্মাচরণ সরকারি নীতির পরিপন্থী। তার পরিবর্তে নামায হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতিমধ্যে সেনা কর্তৃপক্ষের কাছ থেকে এই অনুমোদন মিলেছে।

রাজ্যে পালাবদল হতেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার (Government Of West Bengal)। গতকালই ঈদের ছুটি কমানোর নির্দেশ দেয় নবান্ন। এবার ঈদের নামাজ পড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রেড রোডের বদলে ইদের নমাজ পড়া হবে ব্রিগেডেই। রেড রোড চত্বরে ঠিক কবে থেকে ইদের নমাজ পড়ার সূচনা হয়েছিল, তা নিয়ে মতান্তর থাকতে পারে। তবে বিগত তৃণমূল জমানায় এই ধর্মীয় সমাবেশটি যে এক অনন্য রাজনৈতিক ও সামাজিক উচ্চতা পেয়েছিল। রাজ্যের প্রাক্তন দুই বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কখনও ইদের নমাজের মঞ্চে পা না রাখলেও, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রেখে ছিলেন রেড রোডে।সাম্প্রতিক বছরগুলিতে তিনি তাঁর রাজনৈতিক উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই মঞ্চে নিয়ে আসা শুরু করেছিলেন। তবে ২০২৬-এর মে মাসে দাঁড়িয়ে সেই চেনা ছবিটা এবার সম্পূর্ণ অতীত হতে চলেছে।

আরও পড়ুন: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ

কলকাতার রেড রোডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে। সামরিক কুচকাওয়াজ বা অনুষ্ঠান ছাড়া অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠান বা পথ সভার জন্য প্রয়োজন হয় ফোর্ট উইলিয়ামের অনুমোদন।, গত বছরই সেনাবাহিনীর তরফে নামাজের প্রধান আয়োজক খিলাফত কমিটিকে খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নামাজের আয়োজন করা যাবে না। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেনা কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানানোর পর, সেবার ‘শেষবারের মতো’ ছাড়পত্র দেওয়া হয়েছিল।বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার আর সেই বিশেষ অনুরোধের ব্যাপার নেই। ​নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, ব্রিগেডের মাঠে বড় কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এই প্রথম নয়। তাই এবার রেড রোডের বদলে ইদের নমাজ পড়া হবে ব্রিগেডেই। এর আগে বাম এবং তৃণমূল— উভয় জমানাতেই ব্রিগেডে বহু ধর্মীয় সমাবেশ হয়েছে। ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠের’ মতো এক বিরাট ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করেছে প্রশাসন।

Latest News

টিউশনের মধ্যেই কুকর্ম! ছাত্রীর অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

বীরভূম: টিউশন পড়ানোর সময় চূড়ান্ত অসভ্যতা। ছাত্রীকেই শ্লীলতাহানির (Molest) গৃহশিক্ষকের (Tuition Teacher)। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে সিউড়ি বিদ্যাসাগর কলেজের...

More Articles Like This