31.1 C
Kolkata

পন্থকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই?

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৬ সালে আইপিএলে (IPL) দলের পাশাপাশি ভরাডুবি হয়েছে ঋষভ পন্থের (Risabh Pant)। অধিনায়ক হিসেবে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনই ব্যাট হাতেও ভালো পারফর্ম করতে পারেননি। এর ফলে টস্ট দলে পন্থের ভাইস-ক্যাপ্টেন পদও এখন অনিশ্চয়তার মুখে। জানা যাচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজের জন্য বৈঠকে বসতে চলেছে বিসিসিআই (BCCI)। সেখানে আলোচনা হতে পারে ঋষভকে নিয়েও।

মূলত, চলতি আইপিএল (IPL) মরশুমে একদম ভালো ক্যাপ্টেন্সি করতে পারেননি ঋষভ (Risabh Pant)। মনে করা হচ্ছে, অধিনায়কের দায়িত্বের কারণে তাঁর ব্যাটিংও খারাপ হচ্ছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তাঁর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। সূত্রের খবর, এখনও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের একাংশ মনে করছে, নেতৃত্বের দায়িত্ব পন্থের মাথা থেকে সরালে হয়তো ভালো ব্যাটিং করতে পারবেন পন্থ।

আরও খবর : ভেঙ্কটেশের ঝড়, কোহলির ক্লাস! পাঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে বেঙ্গালুরু

তবে ভারতীয় দলে ঋষভের (Risabh Pant) গুরুত্ব কম নয়। তিনি টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ম্যাচ উইনার। যেকোনও মুহূর্তে খেলার ম্যাচ ঘোরাতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ম্যাচ জেতানো এক ব্যাটারকে হারাতে চাইছে না বোর্ড। পন্থের উপর নেতৃত্বের দায়িত্ব যখন থাকে, তখন ব্যাটিং করার সময় তাঁর সিদ্ধান্তে প্রভাব পড়ে। তাই পন্থকে এখন স্বাধীনভাবেই খেলতে দেওয়া উচিত।

এদিকে ওয়ানডে দলে বর্তমানে উইকেটকিপার হিসেবে অনেকে লাইনে রয়েছে। এর মধ্যে রয়েছেন, কেএল রাহুল, ধ্রুব জুড়েল, সঞ্জু স্যামসন. ঈশান কিষান। এদিকে আইপিএলে খারাপ পারফর্মের কারণে ওয়ান দলে পন্থের জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দেখুন অন্য খবর :

Latest News

রথযাত্রায় ঐতিহ্যশালী কমিটিগু লিকে ৫ লক্ষ টাকা অনুদান দেবে নবান্ন

কলকাতা: রথযাত্রা (Rath Yatra 2026) উপলক্ষে রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলির পাশে দাঁড়াল নবান্ন। ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য...

More Articles Like This