31.1 C
Kolkata

আমেরিকায় এয়ার শো চলাকীন মর্মান্তিক ঘটনা

Must Read

ওয়েব ডেস্ক : মাঝ আকাশে মুখোমুখি সংঘর্য দুই মার্কিন যুদ্ধ বিমানের (American Fighter plane)। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আমেরিকার (America) আইডাহো প্রদেশের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে। তবে এই ঘটনায় কেউ প্রাণ হারাননি বলেই জানা যাচ্ছে। শেষ মুহূর্তে বিমান থেকে দুই পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন ৪ জন পাইলট (Pilot)।

জানা যাচ্ছে, এয়ার শো (Air Show) চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। আর ৮ বছর পর ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’র আয়োজন করা হয়েছিল। তাতে যুদ্ধবিমানগুলি অংশ নিয়েছিল। এই এয়ার শো-তে অংশ নিয়েছিল এফ/এ-১৮ বিমান। এই শো দেখার জন্য বহু দর্শক এসেছিলেন।

আরও খবর : সুর নরম করে ফের ৫ দফা শর্ত রাখল আমেরিকা! ট্রাম্পের প্রস্তাব কি মেনে নেবে ইরান? দেখুন বিগ আপডেট

আর এই এয়ার শো (Air Show) চলাকালীন দু’টি বিমান একে অপরের গা ঘেঁষে ডিগবাজি খাচ্ছিল। তা করতে গিয়েই দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর দু’টি বিমান সোজা মাটিতে গিয়ে আছড়ে পড়ে। তার পরেই হয় বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে সংঘর্ষের কিছু সময় আগে বিমান থেকে বেরি আসতে সক্ষম হন ৪ পাইলট।

মার্কিন সেনার তরফে এ নিয়ে জানানো হয়েছে, বিমানগুলি দুই মাইল দূরে ভেঙে পড়েছিল। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছিল উদ্ধারকারী দল। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পাইলটরা কেমন আছেন, সে সম্পর্কেও কিছু জানা যায়নি। আর এই দুর্ঘটনার পর এয়ার শো (Air Show) বন্ধ করে দেওয়া হয় বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

রথযাত্রায় ঐতিহ্যশালী কমিটিগু লিকে ৫ লক্ষ টাকা অনুদান দেবে নবান্ন

কলকাতা: রথযাত্রা (Rath Yatra 2026) উপলক্ষে রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলির পাশে দাঁড়াল নবান্ন। ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য...

More Articles Like This