32.7 C
Kolkata

উইকেন্ডে দিঘা নয়, ঘুরে আসুন এই ‘গোপন স্বর্গে’!

Must Read

ওয়েব ডেস্ক: দীঘা (Digha), মন্দারমণি (Mandarmani) কিংবা পুরীর (Puri) ভিড় এড়িয়ে এবার ঘুরে আসতে পারেন এক অন্যরকম সমুদ্রসৈকতে। ওড়িশার (Odisha) কেন্দ্রাপাড়া জেলার গহিরমাথা বিচ এখন ধীরে ধীরে উঠে আসছে অফবিট পর্যটকদের পছন্দের তালিকায়। নির্জন সমুদ্র, ম্যানগ্রোভ অরণ্য আর প্রকৃতির নিস্তব্ধতায় মোড়া এই সৈকত যেন শহুরে ক্লান্তির নিখুঁত ওষুধ।

গহিরমাথার সবচেয়ে বড় আকর্ষণ ‘অলিভ রিডলে’ কচ্ছপ। বিশ্বের বৃহত্তম গণ-প্রজনন কেন্দ্রগুলির অন্যতম এই সমুদ্রসৈকত। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে হাজার হাজার মা কচ্ছপ এখানে ডিম পাড়তে আসে। রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কচ্ছপের সৈকতে উঠে আসার দৃশ্য পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

আরও পড়ুন: কাশ্মীর না গিয়েও শিকারায় ভ্রমণ! এবার মিরিকেই মিলবে ‘ডাল লেক’-এর স্বাদ

ভিতরকণিকা ন্যাশনাল পার্কের পাশেই অবস্থিত গহিরমাথা। ফলে সমুদ্রের পাশাপাশি ম্যানগ্রোভ জঙ্গল, নোনা জলের কুমির, পরিযায়ী পাখি ও বন্যপ্রাণীরও দেখা মিলতে পারে এখানে। যাঁরা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে ভালোবাসেন, তাঁদের জন্য এই জায়গা একেবারে আদর্শ।

এখানে নেই বড় বড় রিসর্ট বা কোলাহলপূর্ণ বাজার। আছে শুধু শান্ত সমুদ্র, ঝিরঝির হাওয়া আর লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ। ফলে ভিড় এড়িয়ে নিরিবিলিতে উইকেন্ড কাটানোর জন্য গহিরমাথা এখন অনেকের কাছেই ‘হিডেন জেম’।

কলকাতা থেকে ট্রেন বা সড়কপথে সহজেই পৌঁছানো যায়। ভুবনেশ্বর বা ভদ্রক হয়ে রাজনগর-চাঁদবালি রুটে যেতে হয়। তবে এটি সংরক্ষিত সামুদ্রিক অভয়ারণ্য হওয়ায় বন দফতরের অনুমতি প্রয়োজন। নভেম্বর থেকে মার্চ, এই সময়টাই ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত।

Latest News

দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের দানপাত্র লুটের অভিযোগ

কলকাতা: গ্রেফতার হওয়া দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে একের পর এক অভিযোগের মাঝেই সামনে এল নতুন দাবি। বাগুইআটির (Baguiati) এক...

More Articles Like This