34 C
Kolkata

ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

Must Read

ওয়েব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের জালে এবার ধরা পড়লেন তৃণমূল কংগ্রেসের (TMC) এক প্রভাবশালী নেতা। পূর্ব বর্ধমানের চকদিঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আজাদ রহমান (Azad Rahman)-কে গ্রেফতার করেছে পুলিশ (Police)। শুক্রবার তাঁকে বর্ধমান (Burdwan) আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় একাধিক অশান্তি, ভাঙচুর ও মারধরের অভিযোগ সামনে আসে। তদন্তে আজাদ রহমানের নাম উঠে আসে বলে দাবি পুলিশের (Police)। দীর্ঘদিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। অবশেষে পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে তাঁর বাসভবন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও খবর : কলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর, কবে থেকে আবেদল করা যাবে?

শুক্রবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে তোলা হয়। তদন্তকারীরা আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন বলে খবর। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে এই হিংসার ঘটনায় আর কারা যুক্ত ছিল এবং এর নেপথ্যে কোনও বৃহত্তর পরিকল্পনা ছিল কি না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

পুলিশের তরফে জানানো হয়েছে, আইন আইনের পথেই চলবে। দোষ প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না। এখন আদালত তাঁকে কতদিনের পুলিশি হেফাজতে পাঠায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

দেখুন অন্য খবর :

Latest News

নিম্নচাপের জেরে ভিজবে বাংলা, আজ দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: বর্ষার ছন্দে ফের ভিজছে বাংলা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার...

More Articles Like This