36.3 C
Kolkata

আপত্তিকর রিলস, রাগে জীবিত স্ত্রীর পিণ্ডদান করলেন স্বামী

Must Read

ওয়েবডেস্ক- সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই যেন চারিদিকে রিলস (Reels)-এর ছড়াছড়ি। কিশোর থেকে গৃহবধূ সকলেই এখন রিলস প্রেমে মগ্ন। এমনকী শিশুদের নিয়েও রিল বানানোর হিড়িক উঠেছে। স্রেফ ফলোয়ার বাড়াতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করে ফেলছে অনেকেই। এই ধরনের কাজে বর্তমানে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, ভুল বোঝাবুঝি থেকে ডিভোর্স, মারাত্মক আকার নিয়েছে সম্পর্ক।

এবার সেই রিলস প্রেমী স্ত্রীয়ের (Wife) আচরণে তিতিবিরক্ত হয়ে চরম সিদ্ধান্ত নিলেন স্বামী (Husband)। স্ত্রীর আপত্তিকর রিলস নিয়ে দাম্পত্য কলহ। ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে সেই রিলস। সেখানে দেখা গেছে, এক যুবক হাতে মহিলার মালা দেওয়া ছবি নিয়ে নদীতে দাঁড়িয়ে আছে্ন। এর পর নিয়ম মেনে পিণ্ডদান করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন-  পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে ‘সংযমী’ হতে আর্জি প্রধানমন্ত্রীর!

ছবিটিকে জলে ভাসিয়ে দেওয়ার আগে সেখানে থুথু ছেটাতে দেখা যায় ওই যুবককে। এই ভিডিওতেই স্ক্রিনের পাশে ফুটে ওঠে এক মহিলার রিল। যুবক জানিয়েছেন, তার স্ত্রী প্রতিদিনই রিল তৈরি করতেন। যা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। এই ধরনের আপত্তিকর রিল নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তিনি স্বামীর কোনও কথা কানে তোলার প্রয়োজন মনে করেননি স্ত্রী। তবে ডিভোর্সের পথে না হেঁটে স্ত্রীকে উচিৎ শিক্ষা দিতে এই কাজ বেছে নিলেন স্বামী।

কমেন্ট বক্সে মিশ্র কমেন্ট জানিয়েছে মানুষ। কেউ লিখেছে আত্মসম্মান, পরিবারে কথা ভুলে রিলসের নেশায় মেতে ওঠার বিরোধিতা করেছেন। কেউ আবার স্বামীর এই ধরণের আচরণের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য কোনও জীবিত মানুষের পিণ্ডদান, একজন বিকারগ্রস্ত মানুষিকতার লক্ষ্ণণ।

 

 

 

 

 

Latest News

মালদহের আমের বিশ্বজয়! ইউরোপ-দুবাইয়ে পাড়ি দিল ৬ মেট্রিক টন আম্রপালি-লক্ষণভোগ

মালদহ: মালদহের (Maldah) আমের (Mango) খ্যাতি বহুদিনের। দেশের গণ্ডি পেরিয়ে এবার সেই সুনাম আরও এক ধাপ এগোল। জেলার আম্রপালি,...

More Articles Like This