11.7 C
New York

সপ্তাহের শুরুতেই নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলাশাসকদের কী কী বার্তা দেবেন? জানুন এই ভিডিয়োয়

Must Read

ওয়েবডেস্ক- রাজ্যের পালা বদল হয়েছে। ক্ষমতায় বিজেপি সরকার (Bjp Government) । মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) । সোমবার নবান্নে (Nabanna) যাবেন শুভেন্দু অধিকারী। আগামীকাল নবান্ন সভাঘরে জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টে থেকে হবে এই বৈঠক। কোন জেলায় কী কাজ হয়েছে, জেলার অবস্থাগুলি কি সমস্ত কিছু নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন এখান থেকে বসেই রাজ্যভার পরিচালনা করতেন। ৪ মে ভোটের রেজাল্ট বের হওয়ার পর পরই নবান্ন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

মুখ্যমন্ত্রীর মসনদে বসার পর নবান্নে এই প্রথম বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক পর্যালোচনা ছাড়াও  সোমবার আরও দু’টি বৈঠক করার কথা তাঁর।  বেলা ১২ টা নাগাদই নবান্নে পৌঁছে যাবেন তিনি। নবান্নের নিরাপত্তা জোরদার করতে তৎপর হাওড়া এবং কলকাতা পুলিশ। প্রশাসনিক পর্যালোচনা নয়,  সোমবার আরও দু’টি বৈঠক করার কথা তাঁর। দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ ও রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। ধর্মতলায় পূর্ত দফতরের তাঁবুতে সেই বৈঠক হয়। ওই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন শুভেন্দু।

আরও পড়ুন-  মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কলকাতা টিভির মুখোমুখি শুভেন্দু অধিকারী

শনিবার শুভেন্দুর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্য কারা হবেন, তা নিয়ে এখনও জল্পনা চলছে। বিজেপি সূত্রে খবর, শুভেন্দু শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ হবে সোমবার। ওইদিন জানা যাবে কে কোন দফতর সামলাবেন। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে তৎপর পুলিশ প্রশাসন।

রবিবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সব খুঁটিনাটি তথ্য পরীক্ষা করে দেখা হয়। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কী রকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা ব্যবস্থাও সরেজমিনে খতিয়ে দেখা হয়। নবান্নের সভাঘরে অজয় নন্দ এবং অখিলেশ নিরাপত্তা  চতুর্বেদী নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন।

Latest News

সোমবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ

ওয়েব ডেস্ক : সোমবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। ১১ মে গুজরাতের সোমনাথ মন্দিরে (Somnath Temple) অনুষ্ঠিত হচ্ছে...

More Articles Like This