38.4 C
Kolkata

সেই ‘বুবাই’ আজ মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীকে দেখতে গোটা কাঁথি উপচে পড়ল শান্তিকুঞ্জের সামনে  

Must Read

ওয়েবডেস্ক-  রাজ্যে পালাবদলের ঝড়। বাংলায় শুরু বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই বাঁধভাঙা উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী একঝলক দেখার জন্য রাস্তায় উপচে পড়া ভিড়। ঘরের ছেলে ‘বুবাই’ আজ মুখ্যমন্ত্রী। নয়া মুখ্যমন্ত্রী কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের সামনে মানুষের ঢল। রাত ২ টো পর্যন্ত মানুষ ভিড় করে আসে। শনিবার যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় এসে দাঁড়াল পাড়ার মোড়ে, তখন ঘড়িতে রাত ২টো। সমবেত জনতা তখন ফুল, মালা,  মিষ্টিমুখ, স্লোগানে স্বাগত জানান নতুন মুখ্যমন্ত্রীকে।

প্রায় সারারাত জেগে থাকল পাড়া। আবেগে ভাসলেন বুবাইও মানে শুভেন্দুও। শনিবার সকালে ব্রিগেডে শপথ। কালীঘাটে পুজো প্রায় রাত ১০টার দিকে কাঁথির উদ্দেশে রওনা হন। দীর্ঘ রাস্তা পেরিয়ে কাঁথি পৌঁছতে পৌঁছতে রাত ২টো। গোটা পাড়া থেকে এলাকাজুড়ে জয় শ্রীরাম স্লোগান। বাড়ির কিছুটা আগেই গাড়ির দরজা খুলে গাড়িতে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষ তাকে মালা পরিয়ে, ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। সকলের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এর পর তিনি বলেন, এবার আপনারা বাড়ি যান।

আরও পড়ুন-  ‘আজ ওঁর অভিভাবক সাধারণ মানুষ’, পুত্রের শপথের দিনে আবেগঘন শিশির অধিকারী

ছেলের এত বড় সাফল্যের জন্য ভীষণ খুশি বাবা শিশির অধিকারী ও মা গায়ত্রী অধিকারী। ছেলের জন্য বাড়িতে অপেক্ষা করছিলেন দুজনে। বাবা-মাকে প্রণাণ করেন শুভেন্দু। ছোটবেলার বন্ধুরা বলছেন, ও (শুভেন্দু অধিকারী) বরাবর খুব জেদি। যেটা একবার বলে ঠিক করে সেটা করেই ছাড়বে।

 

Latest News

তারাতলা কাণ্ডে অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক

কলকাতা: তারাতলা কাণ্ডে (Taratala Disaster) অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক। ধৃত বেড়ে পাঁচ। বুধবার গভীর রাতে...

More Articles Like This