13.2 C
New York

INDIA জোটে বড়সড় ফাটল! কংগ্রেসের হাত ছাড়ল এই দল, দেখুন বিরাট আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনৈতিক সমীকরণে বড়সড় ভাঙন, কংগ্রেসের (Congress) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ডিএমকে (DMK)। শুক্রবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর দিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি (Kanimozhi)। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) চিঠি লিখে তিনি আবেদন জানান, লোকসভায় ডিএমকে সাংসদদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হোক। স্পষ্ট ভাষায় কানিমোঝি জানিয়ে দেন, সংসদে কংগ্রেস সাংসদদের সঙ্গে আর বসতে চান না তাঁরা।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের (Tamil Nadu Assembly Election 2026 Results) পর থেকেই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) অন্দরে টানাপোড়েন শুরু হয়। এবারের নির্বাচনে অভিনেতা বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। এই পরিস্থিতিতে মাত্র ৫টি আসন পাওয়া কংগ্রেস ডিএমকের হাত ছেড়ে বিজয়কে শর্তসাপেক্ষ সমর্থনের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: বাম-কংগ্রেসের হাত ধরলেন বিজয়! তামিলনাড়ুতে মিটল সরকার গঠনের জটিলতা? দেখুন বড় খবর

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে জোটের সুবিধা নিয়ে ভোটে লড়লেও ফল ঘোষণার পর সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে কংগ্রেস। অভিযোগ, ডিএমকের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফাভাবে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। কংগ্রেসের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখছে ডিএমকে নেতৃত্ব।

বৃহস্পতিবার ডিএমকের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরই কানিমোঝি লোকসভার স্পিকারকে চিঠি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে তাদের জোটের অবসান হয়েছে। তাই সংসদের ভিতরেও তারা আলাদা অবস্থান বজায় রাখতে চায়।

এই ঘটনার পর ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেভাবে কংগ্রেস ডিএমকেকে কার্যত অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছে, তাতে জোটের অন্যান্য শরিকদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।

দেখুন আরও খবর:

Latest News

‘বিতর্কিত কথা বলব না, আমি এখন সকলের মুখ্যমন্ত্রী’, মন্তব্য শুভেন্দুর

কলকাতা: রাজ্যে পালাবদল।বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী পদে, এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee)র সহযোদ্ধা আজ মুখোমুখি দুই যুযুধান। বাংলার...

More Articles Like This