17.7 C
New York

রাজ্যপালের হাতে ২৯৩ আসনের রিপোর্ট দিল সিইও

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) ফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়া এগোতে শুরু করল বাংলায়। ২৯৩টি আসনের গেজেট নোটিফিকেশন এবং ফলাফলের পূর্ণাঙ্গ তথ্য রাজ্যপাল আর এন রবির হাতে তুলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। বুধবার লোকভবনে (Lok Bhawan) গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এই রিপোর্ট জমা দেন তিনি ও কমিশনের অন্যান্য আধিকারিকরা। সূত্রের খবর, ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

গত সোমবার ফল প্রকাশের পর ২০০-র বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ সামনে আসছে কোথাও পার্টি অফিসে ভাঙচুর, কোথাও রাজনৈতিক কর্মীদের উপর হামলার খবর মিলছে। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ আংশিকভাবে নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে, ফলে রাজ্যপালের সঙ্গে সিইও-র এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে কী পদক্ষেপ কমিশনের? বড় নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার

সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল। সেই নিয়ম মেনেই এবার বিজেপি নেতৃত্বকে শপথের জন্য ডাকা হতে পারে বলে জল্পনা।

অন্যদিকে, এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আমরা তো হারিনি, তাহলে আমি কেন ইস্তফা দেব?” তবে বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্তই। সেই সময়সীমা পেরোলেই সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন রাজ্যপাল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Latest News

কালীঘাটে মমতার শক্তি-পরীক্ষা! ৬৯ বিধায়ক নিয়ে বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী

কলকাতা: নির্বাচন পরবর্তী টানাপোড়েনের আবহে ফের কালীঘাটে (Kalighat) বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ৬৯...

More Articles Like This