বিরোধী দলের বুথ, অটো ও টোটো স্ট্যান্ড বাজার দখল করা যাবে না, নির্দেশিকা জারি রাজ্য বিজেপির

Must Read

কলকাতা: ভোটের ফলাফল ঘোষণা হতেই তৃণমূলের দলীয় কার্যালয় অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, কোথাও কোথাও তা দখল করে নিয়েছে বিজেপি। কলকাতার রাস্তাতেও ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির (BJP) জয়লাভের পরেই তৃণমূলের পার্টি অফিস (Trinamool Party Office) দখল করে লাগানো হল দলীয় পতাকা। এই অভিযোগ ওঠার পরই নির্দেশিকা জারি করল রাজ্য বিজেপির। বিরোধী দলের বুথ, অফিস, সাইনবোর্ড দখল করা যাবে না। অটো ও টোটো স্ট্যান্ড বাজার দখল করা যাবে না। তার পরেও যদি কেউ এই ধরনের কাজ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে কোনও রকম বিজয় মিছিল করা যাবে।

রাজ্যে এককভাবে ক্ষমতায় আসার পরই লিখিত আকারে এই নির্দেশিকা জারি করল রাজ্য বিজেপি নেতৃত্ব।
রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পরই সংগঠনের কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিল ভারতীয় জনতা পার্টি-র রাজ্য নেতৃত্ব। দলের একাংশের মধ্যে জয়োৎসবের উচ্ছ্বাস থাকলেও, নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছে—কোনও ধরনের বিজয় মিছিল করা যাবে না। অর্থাৎ ক্ষমতায় আসার পর প্রথম পদক্ষেপ হিসেবেই শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় রাখার বার্তা দিতে চাইছে বিজেপি।জানিয়ে দেওয়া হয়েছে—বিরোধী দলের বুথ, পার্টি অফিস বা সাইনবোর্ড দখল করা যাবে না, এমনকি কোনও ধরনের দখলদারি রাজনীতি বরদাস্ত করা হবে না।সরকার গঠনের পরপরই লিখিত নির্দেশিকায় দলের তরফে জানানো হয়েছে, টো-টোটো স্ট্যান্ড কিংবা বাজার দখলের মতো কাজ থেকেও দূরে থাকতে হবে কর্মী-সমর্থকদের। রাজনৈতিক পরিবর্তনের আবহে যাতে কোনও অশান্তি বা বিশৃঙ্খলা না তৈরি হয়, সে দিকেই বিশেষ জোর দেওয়া হয়েছে এই বার্তায়।

আরও পড়ুন: ভুয়ো খবর ছড়ানো হচ্ছে! স্যোশাল মিডিয়ায় নজর কলকাতা পুলিশের

Latest News

ডিসেম্বরে আমেরিকা যেতে পারেন মোদি, জি২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ডিসেম্বর মাসে আমেরিকা (America) সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র (Narendra Modi)ফ্লোরিডায় ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত...

More Articles Like This