15.6 C
New York

ভুয়ো খবর ছড়ানো হচ্ছে! স্যোশাল মিডিয়ায় নজর কলকাতা পুলিশের

Must Read

কলকাতা: ১৫ বছরের তৃণমূল সরকারকে হটিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে বিজেপি। ফলাফল ঘোষণা হতেই দিকে দিকে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের দলীয় কার্যালয় অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, কোথাও কোথাও তা দখল করে নিয়েছে বিজেপি। কলকাতার রাস্তাতেও ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে। শহরের শান্তি যাতে বিঘ্নিত না-হয়, তা নিশ্চিত করতেই ভুয়ো পোস্ট নিয়ে বার্তা দিল পুলিশ। কলকাতা পুলিশ (Kolkata Police) স্যোশাল মিডিয়ার পাতায় কড়া নজর রেখেছে। ভুয়ো খবর (Social Media Fake Posts) ছড়ানো হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের ভোটগণনা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শহরের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ এসেছে। কলকাতা পুলিশের তরফে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়।নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ভোটের ফল ঘোষণার পর অনেক বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। অন্য জায়গার ছবি এবং ভিডিয়োকে কলকাতার বলে চালানো হচ্ছে। এই ধরনের পোস্টের উপর কলকাতা পুলিশ কড়া নজর রেখেছে। যাঁরা শান্তি বিঘ্নিত করার জন্য ভুল খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।ভোটের ফলের পর কলকাতার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। বলা হয়েছে, ‘‘কলকাতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। নাগরিকদের কাছে আবেদন, যাচাই না করে কোনও খবর বিশ্বাস করবেন না বা তা ছড়াবেন না।’’

আরও পড়ুন:অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত

Latest News

মে মাসে একাধিক রাশির জীবনে বড় পরিবর্তন, সাফল্য না অনিশ্চয়তা ? কী ঘটতে চলেছে?

ওয়েবডেস্ক-  মে মাস। ১২ টি মাসের মধ্যে এটি পঞ্চম মাস। এই সময় একাধিক রাশির (Astrology) গুরুত্বপূর্ণ গ্রহ  নক্ষত্রের পরিবর্তন ঘটবে, যার...

More Articles Like This