30.2 C
Kolkata

দুর্গাপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা, ব্যাপক উত্তেজনা

Must Read

দুর্গাপুর: মুচিপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।অভিযোগ, দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। ঘটনার প্রতিবাদে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বাধে বলে জানা গেছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন-  তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল! চাঞ্চল্য জলপাইগুড়িতে

উল্লেখ্য, দুই দফায় ভোট হওয়ার পরে আজ রেজাল্ট। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গেরুয়া ঝড়। যা ক্রমেই স্পষ্ট হতে থাকে। দিকে দিকে জয়ের চিত্র স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে গেরুয়া আবির, সেই সঙ্গে লাড্ডু বিতরণ। পুরুলিয়ার (Purulia)  ৯ বিধানসভায় (9 Assembly)  বিজেপির ঝড়, ঐতিহাসিক জয়ের দাবি জেলা সভাপতির। পুরুলিয়া জেলার নয়টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে প্রাথমিক গণনার ইঙ্গিত।

তবে এই ভোট গণনার মধ্যে জলপাইগুড়িতে (Jalpaiguri) উত্তেজনা ছড়াল। জলপাইগুড়ি (Jalpaiguri) সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

 

Latest News

স্কুলে শ্যামাপ্রসাদ দিবস, মিড ডে মিলের ডিম ও ফায়ার অডিট নিয়ে বড় বার্তা রাজ্যের তিন মন্ত্রীর

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) প্রয়াণ দিবসে রেড রোডে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করলেন...

More Articles Like This