10.4 C
New York

IPL-এ লাগাতার ব্যর্থ! গম্ভীরের ‘চক্ষুশূল’ পন্থকে এবার ছাঁটাই করবে BCCI?

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL 2026) হতাশাজনক পারফরম্যান্স করেই চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এর জেরে এবার জাতীয় দলে নিজের জায়গা নিয়েই চাপে পড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। টি-২০ ফরম্যাটে আগেই জায়গা হারিয়েছেন পন্থ। এবার ওয়ানডে দল (India ODI Team) থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে ভাবছে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং ধ্রুব জুরেলকে (Dhruv Jurel)। বিশেষ করে স্যামসনের সুযোগ পাওয়ার বিষয়টিকে জোর দিয়ে দেখা হচ্ছে বলে খবর।

যদিও ভারতের ওয়ানডে দলে প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে এখনও এগিয়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। এতদিন তাঁর ব্যাক-আপ হিসেবেই ছিলেন পন্থ। কিন্তু দীর্ঘদিন দলে থেকেও খুব একটা সুযোগ পাননি তিনি। এখন সেই জায়গায় স্যামসনকে এগিয়ে রাখা হচ্ছে বলে খবর। ব্যাক-আপ কিপার হিসেবে প্রতিযোগিতায় রয়েছেন জুরেলও। সেই কারণেই এবার পন্থের জায়গা হারানোর একটা বড়সড় আশন্তা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: CSK ম্যাচে ক্যামেরা ঘুরতেই ‘বুম’! সাক্ষী ধোনির হাতে ৩ কোটির ঘড়ি, নেটদুনিয়ায় ঝড়

আসলে পন্থের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর শট নির্বাচনে অসন্তুষ্ট হয়েছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পন্থের ‘হাই রিস্ক, হাই রিওয়ার্ড’ ব্যাটিং স্টাইল বরাবরই চর্চিত, কিন্তু বর্তমান টিম ম্যানেজমেন্টের একাংশ মনে করছে যে, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সেই কারণেই আপাতত বিসিসিআই-এর (BCCI) তরফে ইঙ্গিত স্পষ্ট যে, পারফরম্যান্সে উন্নতি না হলে সীমিত ওভারের ক্রিকেটে পন্থের জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

দেখুন আরও পড়ুন:

Latest News

ভোট মিটতেই ফের অশান্ত ভাঙড়!

ওয়েব ডেস্ক : ভোট পর্ব শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। বৃহস্পতিবার ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ...

More Articles Like This