9.2 C
New York

ভুল মানচিত্রের প্রকাশের জন্য ভারতের কাছে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইনস

Must Read

ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছিল নেপালের বিমান সংস্থা ‘নেপাল এয়ারলাইনস’ (Nepal Airlines)। যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। আর সেই ভুল মানচিত্রের জন্য ক্ষমা চাইল নেপালের রাষ্ট্রায়ত্ত ওই বিমান সংস্থা।

মূলত, গত বুধবার সমাজমাধ্যমে নিজেদের একটি রুটম্যাপ প্রকাশ করেছিল নেপালের (Nepal) ওই বিমান সংস্থা। সেখানে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এর পরেই জোর বিতর্ক তৈরি হয়েছিল। তার পরেই ‘নেপাল এয়ারলাইনস’ তরফে সমাজমধ্যমে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে বলা হয়েছে, “আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সম্প্রতি শেয়ার করা নেটওয়ার্ক ম্যাপের ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। মানচিত্রটিতে আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত উল্লেখযোগ্য মানচিত্রগত নির্ভুলতার অভাব ছিল, যা নেপাল সরকার বা নেপাল এয়ারলাইন্সের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন নয়।”

আরও খবর : কোহিনুর ফেরানোর কথা তুললেন মামদানি! ব্রিটিশ রাজার সামনে উঠল কি ভারতের দাবির সুর?

সঙ্গে লেখা হয়েছে, “আমরা অবিলম্বে পোস্টটি সরিয়ে ফেলেছি এবং আমাদের বিষয়বস্তুগুলো যাতে নির্ভুলতার সর্বোচ্চ মান বজায় রাখে তা নিশ্চিত করতে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করছি। আমরা আমাদের প্রতিবেশী এবং আঞ্চলিক বন্ধুদের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করি। এই পোস্টটি কোনও ক্ষোভের সৃষ্টি করে থাকলে তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।”

প্রসঙ্গত, মে মাসেই নেপাল সফরে যাবেন ভারতের (India) বিদেশ সচিব বিক্রম মিস্রি। আর নেপালে বলেন্দ্র শাহের নেতৃত্বে সরকার গঠনের পরে এই প্রথম ভারত ও নেপালের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। তবে তার আগে ভুল মানচিত্র প্রকাশ করেছিল নেপাল এয়ারলাইনস। তবে এ নিয়ে নিজেদের ভুল স্বীকার করল তারা।

দেখুন অন্য খবর :

Latest News

Aajke | সুষ্ঠু ভোট? শান্ত ভোট? হিংসা নেই?

বহুদিন আগে এক সিনেমার এক দৃশ্যে দেখেছিলাম, বেশ সম্পন্ন উচ্চবিত্ত ঘরের এক বাচ্চার জন্মদিনে কাজের মাসির মেয়েটাকে বাইরের বারান্দায়...

More Articles Like This