30.9 C
Kolkata

মন্নতের সামনে গৃহহীন ভক্ত, এগিয়ে এলেন শাহরুখ

Must Read

ওয়েব ডেস্ক: পর্দার বাইরেও তিনি ‘সুপারস্টার’। শাহরুখ খানকে (Shahrukh Khan) নিয়ে এমন মন্তব্য নতুন নয়। তবে সময় যত গড়ায়, ততই যেন সেই তকমার ভিত মজবুত হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া একটি পুরনো ভিডিও আবারও সামনে আনল তাঁর মানবিক মুখ।

ভিডিওটি ২০১৭ সালের। দেখা যাচ্ছে, মুম্বইয়ের ‘মন্নত’-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন এক গৃহহীন ভক্ত। প্রিয় তারকাকে সামনে পেয়ে তাঁর একটাই অনুরোধ “একটু খাবার দিন।” কথাটা শোনামাত্রই এগিয়ে আসেন শাহরুখ। ভক্তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন, তারপর দেহরক্ষীকে নির্দেশ দেন তাঁর জন্য খাবারের ব্যবস্থা করতে।

আরও পড়ুন: ‘খান’ নয়, শুধু ইরফান…নামের আড়ালে পরিচয়ের রাজনীতি ভেঙেছিলেন নিজেই

এই সামান্য অথচ তাৎপর্যপূর্ণ মুহূর্তই এখন মুগ্ধ করেছে নেটপাড়াকে। কেউ লিখছেন, “এমন সহানুভূতি খুব কম মানুষের মধ্যে দেখা যায়।” আবার কারও মন্তব্য, “স্টারডমের আসল মানে এটাই।” প্রশংসার বন্যায় ভাসছেন ‘বাদশা’।

শুধু এই ঘটনাই নয়, অতীতেও একাধিকবার ব্যক্তিগত জীবনে উদারতার পরিচয় দিয়েছেন শাহরুখ। ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবির প্রযোজকের দাবি, বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় নিজের প্রায় ৯৫ লক্ষ টাকার পারিশ্রমিক নেননি অভিনেতা। বরং প্রযোজককে আর্থিক চাপ থেকে বাঁচাতেই সেই টাকা ছেড়ে দেন।

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা শাহরুখ বারবার প্রমাণ করেছেন, তাঁর জনপ্রিয়তার ভিত শুধু অভিনয় নয়—মানুষ হিসেবেও তিনি আলাদা। তাই হয়তো ভক্তদের কাছে তিনি শুধু নায়ক নন, অনেকটা ভরসার জায়গা।

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This