11.7 C
New York

দ্বিতীয় দফায় পোশাক বিভ্রাট! ভোটারকে প্যান্ট পরে আসতে বলল কেন্দ্রীয় বাহিনী

Must Read

ওয়েবডেস্ক- দ্বিতীয় দফার ভোটে (2026 West Bengal Assembly Election)  পোশাক বিভ্রাট (Clothing outage) । এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়াল গাইঘাটায় (Gaighata) । জানা গেছে এক ভোটার (Voter) লুঙ্গি (Lungi) পরে আসায় তাকে ভোটদান কেন্দ্রে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তাকে প্যান্ট পরে আসতে বলেন কেন্দ্রীয় বাহিনী। এর ওই ব্যক্তি লুঙ্গি ছেড়ে প্যান্ট পরে আসার পর ভোট দিতে পারেন।

এই ঘটনা ঘিরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। যে লুঙ্গি পরার জন্য কেন ভোট তাকে ভোট দিতে বাধা দেওয়া হবে। বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার অন্তর্গত বেড়গুম ১ নম্বর পঞ্চায়েতের কুঁচলিয়া এলাকায় ১৮৯ নম্বর বুথে ওই ঘটনাকে সাময়িক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আবদুল রউফ নামে এক ব্যক্তি লুঙ্গি পরে ভোট দিতে গেলে বুথে গেলে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাকে আটকে দেন। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন-  ‘আমি এখনও চেয়ারে আছি, ভোটের দিন রণংদেহি মূর্তিতে মমতা

আবদুলের অভিযোগ, জোর করে তাকে ঠেলে সরিয়ে দেওয়া হয়, বুথে ঢুকতে বাধা দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনীর তরফে পাল্টা দাবি, ওই জওয়ানের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Latest News

অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারকে ‘দোলনা’য় চাপিয়ে বুথে নিয়ে এলেন গ্রামবাসীরা

সাগর- ভোটদানে অদম্য জেদ। সাগরে (Gangasagar)  দোলনায় (swings) চড়ে বুথে পৌঁছালেন অসুস্থ ও প্রতিবন্ধীরা (Disabled)। নির্বাচন কমিশনের (Election Commission)  শত প্রচার...

More Articles Like This