38 C
Kolkata

বেহালায় ভোট দিলেন শ্রাবন্তী

Must Read

কলকাতা: ভোটের দিন (Election Day 2026) বেহালা পশ্চিমে নজরকাড়া মুহূর্ত। টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) নিজের ভোটাধিকার প্রয়োগ করতেই ভিড়ে ঠাসা হয়ে উঠল বুথ চত্বর। পর্ণশ্রী বিদ্যামন্দিরে তাঁকে দেখতে ভোর থেকেই জড়ো হন ভক্তরা। বুথে পৌঁছতেই শ্রাবন্তীকে ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ে। নিরাপত্তার মধ্যেই ভোট দেন অভিনেত্রী।

এদিন শুধু শ্রাবন্তী নন, টলিউডের একাধিক পরিচিত মুখও নিজের নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন। পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। কোয়েল মল্লিক বাবার সঙ্গে ভোট দেন, আর অভিনেতা দেব পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে।

আরও পড়ুন: ভোট দিলেন রাজ-শুভশ্রীভোট দিলেন রাজ-শুভশ্রী

আজ, ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ চলছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমান, সব জায়গাতেই কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে।

এই দফায় বেশ কিছু হাই-প্রোফাইল কেন্দ্রেও ভোট হচ্ছে। ভবানীপুরে মুখোমুখি তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি একাধিক মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণও হচ্ছে আজকের ভোটে। সকাল থেকে আপাতত বড় কোনও অশান্তির খবর না মিললেও, সর্বত্র কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ।

Latest News

ISF-এর শালিশি সভা ঘিরে রণক্ষেত্র ভাঙড়! জমি বিবাদে সংঘর্ষ, আহত ৭, আশঙ্কাজনক ২

দক্ষিণ ২৪ পরগনা: জমি ও মেছো ভেড়ির মালিকানা সংক্রান্ত বিবাদ (Land Dispute) মেটাতে ডাকা শালিশি সভাকে কেন্দ্র করে ব্যাপক...

More Articles Like This