33.7 C
Kolkata

লাঠি উঁচিয়ে কাউন্সিলরকে তাড়া করল বাহিনী

Must Read

বর্ধমান- রাস্তার মোড়ে চেয়ারে বসে ভোটারদের (Voter)  প্রভাবিত করার অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে (TMC councillor)  সরাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। (Central Force)  অভিযোগ, ভোট চলাকালীন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি রাস্তায় বসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।

বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর লাঠি হাতে তেড়ে গিয়ে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন-  ‘আমি এখনও চেয়ারে আছি, ভোটের দিন রণংদেহি মূর্তিতে মমতা

উল্লখ্য, বিধানসভা নির্বাচনে অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন রয়েছে।

সেইসঙ্গে রয়েছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ৩৮,২৯৭ জন রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় ২.৩ লক্ষাধিক কর্মী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে গড়ে তিনজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় ১৪২ আসনে বিধানসভা নির্বাচন।

Latest News

‘সই করা অনেক বিধায়ক যোগাযোগ করছেন’, বোমা ফাটালেন কুণাল

ওয়েব ডেস্ক : ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বিধানসভার বিরোধী দলনেতা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আদালত। এর পরেই সাংবাদিক বৈঠক থেকে...

More Articles Like This