14.1 C
New York

মঙ্গল ও বুধবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

Must Read

কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (WB Assembly Election Phase 2)। ভোটের দিন ও আগের দিন কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ (Kolkata Road Traffic) ও পার্কিংয়ের ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ থাকবে। একই নিয়ম থাকবে ভোট গণনার দিন ৪মে-তেও জারি থাকবে যান নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বিকল্প রুটও।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। কলকাতা পুলিশ জানিয়েছে, ওই তিন দিন কসবার অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী থাকবে। তবে নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধে ছাড় রয়েছে। আলিপুরের জজ কোর্ট এবং আলিপুর রোড ক্রসিংয়ের মধ্যেকার পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। গাড়িগুলিকে উত্তর, দক্ষিণমুখী আলিপুর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই এলাকারই বাকের রোড থেকে উত্তর এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। পশ্চিমমুখী কোনও গাড়ি যাতায়াতে বিধিনিষেধ রয়েছে।

আরও পড়ুন: দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

হরিশ মুখার্জি রোড এবং হাজরা রোডেও যান নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিমমুখী গাড়িগুলিকে উত্তরে হরিশ মুখার্জি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর দুপুর ১টার পর পশ্চিমমুখী গাড়িগুলি কালীদাস পতিতুন্ডি লেনের দিক দিয়ে যেতে পারবে। আর দক্ষিণমুখী গাড়িগুলির গতিপথ দুপুর ১টার পর ঘুরিয়ে দেওয়ার হবে পূর্ব দিকে। অকল্যান্ড রোড ও লর্ড সিনহা রোডও পুরোপুরি বন্ধ থাকবে।

গণনার দিন সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। গণনার দিন বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট ও লর্ড সিংহ রোড বন্ধ থাকার সম্ভাবনাও আছে। এছাড়াও পশ্চিমমুখী এসপ্ল্যানেড রো-এর রাস্তা বন্ধ থাকবে।

Latest News

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা: তাপপ্রবাহে (Heatwave Alerts) হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। হাঁসফাঁস গরমে নাজেহাল দেশবাসী।...

More Articles Like This