38 C
Kolkata

IPL-এর ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি! দেখুন বৈভবের ৫ কীর্তি

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের। আর সেই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএলের (IPL) ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি (Century) করেছেন তিনি। কিন্তু শেষে দল হারলেও ৫টি রেকর্ড (Record) নিজের নামে করে ফেলেছেন বৈভব।

দেখে নেওয়া যাক কী কী কীর্তি অর্জন করেছেন বৈভব..

৩৬ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম শতরানকারী ব্যাটার হওয়ার গৌরব অর্জন করছেন তিনি। এছাড়া গতকালের ম্যাচে ৩৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন ভারতের এই তারকা ক্রিকেটার। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে মাত্র ১৫ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১,০০০ রানের মাইলফলকস্পর্শ করেছেন বৈভব (Vaibhav Sooryavanshi)।

আরও খবর : জলে গেল রাহুলের শতরান! ২৬৪ রান চেস করে ফেলল পাঞ্জাব

এছাড়া সব থেকে কম ম্যাচ খেলে ৪ টি-২০ সেঞ্চুরি করেছেন বৈভব। অন্যদিকে ক্রিস গেইলের ৩০ বলের শতরানটি এখনও দ্রুততম হলেও, দ্বিতীয় ও তৃতীয় স্থানটি এখন সূর্যবংশীর দখলে। আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটার হয়েছেন এই তারকা ব্যাটার। রাজস্থানের বিরুদ্ধে গত ম্যাচে ১২টি ছয় মেরেছেন বৈভব (Vaibhav Sooryavanshi)।

৪০-এর কম বল খেলে আইপিএলে জোড়া সেঞ্চুরি হাঁকানো প্রথম ক্রিকেটার হলেন বৈভব (Vaibhav Sooryavanshi)। ২০২৫ সালে গুজরাত টাইট্যান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন তিনি। তার পর ২০২৬ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

রেড রোড হবে যোগা দিবস, ‘বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: রেড রোডেই (Red Road) আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে কোনও আইনি বাধা রইল না। এই কর্মসূচিকে...

More Articles Like This