নাগরাকাটায় উৎসবের ছোঁয়ায় ভোট! ভোর থেকেই লম্বা লাইন, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচন

Must Read

জলপাইগুড়ি: সকাল হতেই উৎসবের আবহে ভোটগ্রহণ শুরু হয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটা (Nagrakata) বিধানসভায়। ভোর থেকেই বিভিন্ন বুথের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটাররা। নারী-পুরুষ, প্রবীণ থেকে প্রথমবারের ভোটার, সবার মধ্যেই দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। অনেকেই গণতন্ত্রের এই প্রক্রিয়াকে উৎসবের সঙ্গেই তুলনা করেছেন।

জঙ্গল ও বিস্তীর্ণ চা বাগান ঘেরা, ভুটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো কড়া। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তৎপরতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন: বুথে দলের এজেন্ট তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বুথ থেকে বের করে দেওয়া নিয়ে উত্তেজনা

বিভিন্ন বুথে লাইনে অপেক্ষা করতে হলেও বড় কোনও বিশৃঙ্খলার খবর মেলেনি। ভোটারদের একাংশ জানিয়েছেন, উন্নয়ন, কর্মসংস্থান ও এলাকার সামগ্রিক অগ্রগতির কথা মাথায় রেখেই তারা ভোট দিচ্ছেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজেই চলছে নাগরাকাটার ভোট।

Latest News

মমতার সভা নিয়ে জট কাটল না! ডিভিশন বেঞ্চ থেকে ফের সিঙ্গল বেঞ্চে মামলা

শ্রীরামপুর: শ্রীরামপুরের (Srirampur) মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা ঘিরে তৈরি আইনি জট কাটল না। সভার অনুমতি সংক্রান্ত মামলাটি...

More Articles Like This