17 C
New York

পোলিং বুথের চারপাশে থাকবে ‘লক্ষ্ণণরেখা’ যেখানে দাঁড়াতে পারবে একমাত্র ভোটাররা  

Must Read

ওয়েবডেস্ক-  বাংলার নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গ সহ রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ভোট করাতে বদ্ধ পরিকর কমিশন। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পোলিং বুথের নিরাপত্তা নিয়ে অতি সক্রিয় কমিশন।

পোলিং বুথের চারপাশে টেনে দেওয়া হবে লক্ষ্ণণরেখা। সাদা চক দিয়ে পোলিং বুথে চারপাশে ১০০ মিটার বৃত্ত একে সীমান্ত নির্দিষ্ট করে দেওয়া হবে। ওই সীমার মধ্যে ভোটার ছাড়া আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই এঁকে দেওয়া লক্ষ্ণণরেখা গণ্ডির বাইরে থাকবেন বিএলও ও সরকারি আধিকারিকেরা।

এদের কাজ হবে প্রাথমিক নথি যাচাই করা। এই গণ্ডির মধ্যে থাকছে নিরাপত্তা বলয়। দুটি টেবিলে করে ভোটারদের নথি পরীক্ষা করা হবে। ভুয়ো ভোটার ঠেকাতে একাধিক সতর্কতা নিয়েছে কমিশন। স্বচ্ছ, নিরপেক্ষ ভোট করাতে এদিন ১৬ জেলার এসপি, সিপিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মনোজ আগরওয়াল।

আরও পড়ুন-  অপ্রীতিকর ঘটনা ঘটলেই অ্যাকশন, গাফিলতি হলেও ওসিদের সাসপেন্ড! সতর্ক করলেন মনোজ আগরওয়াল  

ভোটার স্লিপ বিলির ক্ষেত্রেও একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। এবার  ভোটারদের বাড়ি বাড়ি স্লিপ পৌঁছে দেবেন বিএলওরা। যদি ভোটার স্লিপ বিতরণে কেউ বাদ পড়ে যান, তাহলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য রাখবেন প্রিসাইডিং অফিসার। কেন ওই ভোটারকে স্লিপ দেওয়া যায়নি, তা ব্যাপারে তথ্য রাখতে হবে প্রিসাইডিং অফিসারকে। ভোটের দিন যদি এমন কোনও ভোটার কেন্দ্রে আসেন, যিনি স্লিপ বিলির সময় বাড়িতে ছিলেন না, তাকে কারণ জিজ্ঞাসা করবেন প্রিসাইডিং অফিসার। সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও ছবি ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখে ভোটদানের অনুমতি দেওয়া হবে।

Latest News

ভোটার তালিকায় যুক্ত ৭ লক্ষ নতুন নাম, জানাল নির্বাচন কমিশন

কলকাতা: ভোটার তালিকায় ৭ লক্ষ নতুন নাম, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি। ২০২৬-এর হাইভোল্টেজ লড়াইয়ের আগে এই সংযোজন...

More Articles Like This