ওয়েবডেস্ক- আজ সকাল থেকেই আকাশের (Cloudy Sky) মুখ ভার। সেই সেইসঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Weather) । বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা (Kalbaishakhi Alert) । আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Thunderstorm) । কোথাও হালকা আবার কোথাও ঝোড়ো সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অপরদিকে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে চলেছে মুষলধারে বৃষ্টি। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারের আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নস্তরের ঘূর্ণাবর্ত ও উত্তরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী কয়েকদিন বজ্রপাত সহ ঝড় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অস্বস্তিকর গরমের পরিস্থিতি অব্যাহত থাকবে। আজ ও আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাত সহ ঝড় দমকা হাওয়ার দাপট বেশি থাকবে দক্ষিণবঙ্গে। এর পর ধীরে ধীরে কমতে থাকবে। গরম বাড়বে।
উত্তরবঙ্গে টানা বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপাতত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন- প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৪০ হাজার রাজ্য পুলিশের নিরাপত্তা
আজ ও ১৭ এপ্রিল বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া সব বজ্রঝড়ের সম্ভাবনা। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেইসঙ্গে পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর আর্দ্রতাযুক্ত গরম বজায় থাকবে।
