27 C
Kolkata

নববর্ষের দিনেই দুর্যোগের আশঙ্কা, একাধিক জেলায় ঝড়-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা

Must Read

ওয়েবডেস্ক-  আজ পয়লা বৈশাখ, নববর্ষ, আপামর বাঙালির কাছে বর্ষবরণ। চৈত্রের সমাপ্তিতে বৈশাখে শুভ সূচনা। দক্ষিণবঙ্গের (South Bengal)  আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির (Storm)  পূর্বাভাস রয়েছে। আজ বুধ থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উত্তরের পার্বত্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে আজ সব জেলাতেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চি মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

শনিবারেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও গরম ও অস্বস্তিকর তাপমাত্রা বজায় থাকবে দিনভর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও দু’ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা ক্ষেত্রে ৩৭ ডিগ্রি ও পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। শুক্রবারও একই রকম থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন-  অভিষেক, রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ফাঁস করল তৃণমূল, দেখুন বড় খবর

গরম ও অস্বস্তি বজায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। অপরদিকে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

উত্তরবঙ্গের জেলায়গুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ২ ডিগ্রি তাপমত্রা বাড়তে পারে। অস্বস্তি বযায় থাকবে। ২০২৪ সালের মতো এবারেও এল নিনো পরিস্থিতির শিকার হবে বাংলা, জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest News

বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত: মমতা

ওয়েব ডেস্ক : মিন্টো পার্কের ওই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek...

More Articles Like This