28.4 C
New York

অভিষেক, রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ফাঁস করল তৃণমূল, দেখুন বড় খবর

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) মুখে নতুন বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। এবার নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের দাবি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিয়ে তাদের শীর্ষ নেতৃত্বের গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে কমিশন।

তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, ওই বার্তায় স্বাস্থ্য শিবিরের নামে টাকা সরানোর আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। সেই কারণ দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি শাসকদলের। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাদ দিয়ে তৃণমূলের বাকি নেতা-মন্ত্রীর গাড়িও তল্লাশির আওতায় আনার কথা ওই বার্তায় উল্লেখ রয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: জঙ্গলমহলে ভোট প্রচারে কোয়েল মল্লিক, তারকা-সাংসদকে দেখতে মানুষের ঢল

তৃণমূলের বক্তব্য, “নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের তৃণমূলেরর নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশাবলীর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও স্পষ্টভাবে রয়েছে। এমনকি দলের প্রচার ও জনসংযোগ কর্মসূচিতেও নজরদারি চালানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।” শাসকদলের আরও অভিযোগ, পরাজয়ের আশঙ্কা থেকেই বিজেপি এবং কমিশন মিলিতভাবে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তৃণমূল নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

নববর্ষের আগে কালীঘাট মন্দিরে মমতা! মায়ের আরতি করে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন

কলকাতা: বাংলা নববর্ষের (Bengali New Year) আগে কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের...

More Articles Like This