27 C
Kolkata

অদিতি মুন্সির প্রচারে নাইজেরিয়ান! বিজেপির অভিযোগের জবাবে কী বলল তৃণমূল?

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রচারে বিদেশিদের (Foreigners) আনা হচ্ছে। প্রথম দফা ভোটগ্রহণের কয়েকদিন আগে তৃণমূলের (TMC) বিরুদ্ধে এই অভিযোগ আনল বিজেপি (BJP)। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের (Rajarhat-Gopalpur Assembly) তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সির (Aditi Munsi) বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার এই বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে। যদিও পদ্ম শিবিরের এই অভিযোগের পালটা জবাবও দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।

বিজেপির দাবি, নাইজেরিয়ার কয়েকজন নাগরিককে অদিতি মুন্সির নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে, যা ইমিগ্রেশন আইন এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন, ওই মিছিলে বিদেশিদের ‘জয় বাংলা’ এবং ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা গিয়েছে। তাঁর বক্তব্য, ভিসার শর্ত ভঙ্গ করে বিদেশিদের রাজনৈতিক প্রচারে ব্যবহার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদিও ওই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আরও পড়ুন: ‘বার্নল ও বোরোলিন মজুত রাখুন,’ কমিশনের পোস্ট ঘিরে বিতর্ক ভোটমুখী বাংলায়

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাঁরা স্থানীয় একটি ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত নাইজিরীয় খেলোয়াড়। প্রচারের সময় ঘটনাচক্রে তাঁরা মিছিলে পড়ে যেতে পারেন, এর সঙ্গে কোনও পরিকল্পিত রাজনৈতিক অংশগ্রহণের সম্পর্ক নেই।

দেখুন আরও খবর:

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This