ওয়েব ডেস্ক : দেশে গ্যাসের দাম ও জোগান নিয়ে উদ্বেগের আবহে এক অভিনব প্রযুক্তি (Technology) সামনে আনল গ্রিনভাইজ (Greenvize)। তাদের তৈরি নতুন কুকটপে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন, যা সরাসরি জল থেকেই তৈরি করা সম্ভব। ফলে গ্যাস সিলিন্ডার বা পাইপলাইনের ওপর নির্ভরতা ছাড়াই রান্না করা যাবে বলে দাবি সংস্থার।
এই প্রযুক্তির মূল আকর্ষণ, রান্নার সময়ই যন্ত্রের ভেতরে থাকা বিশেষ ব্যবস্থার মাধ্যমে জল ভেঙে হাইড্রোজেন (Hydrozen) তৈরি হয়। সেই গ্যাসেই জ্বলে ওঠে চুলা। অর্থাৎ আলাদা করে গ্যাস মজুত রাখার প্রয়োজন নেই। প্রচলিত ব্যবস্থার তুলনায় এটি অনেকটাই স্বনির্ভর ও পরিবেশবান্ধব বলেই মনে করা হচ্ছে।
আরও খবর : এবার হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করে রাখতে পারবেন আপনি!
সংস্থার কর্তা সঞ্জীব চৌধুরী (Sanjeev Choudhary) জানিয়েছেন, খুব অল্প পরিমাণ জলেই দীর্ঘক্ষণ রান্না সম্ভব। একই সঙ্গে বিদ্যুৎ খরচও কম, যা বর্তমান সময়ে বড় সুবিধা বলে মনে করছেন অনেকে। ইন্ডাকশনের তুলনায় এই প্রযুক্তিতে অনেক কম শক্তি লাগে বলেও দাবি তাঁর। তিনি আরও বলেছেন, এই যন্ত্রটি একটানা ৬ ঘণ্টা চালানোর জন্য মাত্র ১০০ মিলি ডিস্টিলড জল প্রয়োজন। গ্রিনওয়াইজের কুকটপটি ৬ ঘণ্টা রান্নার জন্য পর্যাপ্ত হাইড্রোজেন তৈরি করতে মাত্র ১ ইউনিট (১ kWh) বিদ্যুৎ খরচ করে।
দামের দিক থেকে অবশ্য এখনও এটি সাধারণের নাগালের বাইরে। এক বার্নারের কুকটপের দাম এক লক্ষ টাকার কিছু বেশি, আর দুই বার্নারের জন্য খরচ পড়বে আরও বেশি। তবে সংস্থার মতে, ভবিষ্যতে সোলার শক্তির সঙ্গে যুক্ত করা গেলে পুরো ব্যবস্থাটিই হয়ে উঠতে পারে সম্পূর্ণ সবুজ ও টেকসই। জানা যাচ্ছে, সিঙ্গেল-বার্নার হাইড্রোজেন স্টোভটির দাম প্রায় ১,০৫,০০০ এবং ডাবল-বার্নারটির দাম ১,৫০,০০০। এর সঙ্গে জিএসটি অন্তর্ভুক্ত নয়। সংস্থার কর্তা সঞ্জীব চৌধুরী জানিয়েছে, এটি বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। শীঘ্রই ভারতীয় বাজারেও পাওয়া যাবে।
দেখুন অন্য খবর :
