ওয়েব ডেস্ক : জুন থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ (FIFA WorldCup 2026)। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ (Football World Cup 2026)। এবার বিশ্বকাপে ৩২ নয়, বরং অংশ নেবে ৪৮টি দেশ। ২০২২ সালের বিশ্বকাপে ছিল ৬৪টি ম্যাচ। কিন্তু এবার হতে চলেছে ১০৪টি ম্যাচ। বিশ্বকাপ যাতে সফলভাবে আয়োজন করা যায় তার জন্য ১৭০ জন অফিশিয়ালদের তালিকা ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে থাকবেন ৫২ জন রেফারি, সহকারী রেফারি থাকবেন ৮৮ জন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ৩০ জন। এদিকে ফুটবল বিশ্বকাপের জন্য টিকিটের (Tickets) দামও অনেকটা বাড়ানো হয়েছে।
জানা যাচ্ছে, এবার ৫০টি দেশ থেকে অফিসিয়ালরা আসছেন। এবার ৪১ জন বেশি অফিসিয়ালরা দায়িত্ব পালন করবেন। এবারেও থাকছেন ৬ জন মহিলা অফিসিয়াল। ইতিমধ্যে বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা তুঙ্গে রয়েছে। যার প্রভাব পড়েছে টিকিটের বাজারেও।
আরও খবর : IPL-এর মাঝে বিতর্কে যুজবেন্দ্র চাহাল
টিকিটের দাম (Ticket Price) নাকি আরও বাড়ানো হচ্ছে। এর মধ্যে একটি ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,১০৫ মার্কিন ডলার। যা আগে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ মূল্যের টিকিট মিলত ২,৭৩৫ ডলারে। ফাইনালের ম্যাচে টিকিটের দামে পরিবর্তন আনা হয়েছে। গতবারের ফাইনালে যা ছিল ৮,৬৮০ ডলার। বর্তমানে তা হয়েছে ১০,৯৯০ ডলার।
আসন্ন বিশ্বকাপের জন্য ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। জুনের ১১ তারিখ থেকে এই বিশ্বকাপ শুরু হতে চলেছে। যা শেষ হবে ২০ জুলাই। তবে ৪ বছর পর হতে চলা এই বিশ্বকাপ নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা বেশ তুঙ্গে রয়েছে।
দেখুন অন্য খবর :
