6.5 C
New York

এবার অফলাইনে গুগল ম্যাপ! অফলাইনেই এ বার দেখে নিন Google Map

Must Read

ওয়েব ডেস্ক: ফোনে নেই ইন্টারনেট (Mobile Internet), এই পরিস্থিতিতে অজানা রাস্তা বা কোনও গন্তব্য খুঁজে পেতে অনেক সময়েই অসুবিধায় পড়তে হয়। কারণ অচেনা অজানা জায়গায় নির্দিষ্ট গন্তব্য খুঁজে বের করতে অনেকেই গুগল ম্যাপের উপর ভরসা করেন? অচেনা স্থান, অচেনা দেশে এই ম্যাপ খুবই প্রয়োজনীয়। কিন্তু অনেক সময়ই মোবাইলে ইন্টারনেট না থাকলে এই ম্যাপ ব্যবহার করা যায় না। এবার ফোনে উন্টার না থাকলেও ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ(Google Maps)। এবার কোথাও বেড়াতে গেলেই বা অজানা কোনও গন্তব্যে ঘুরতে গেলে আগে থেকেই অফলাইন গুগল ম্যাপ (Google Maps Offline) ডাউনলোড করে নিন।

বিশেষত যাঁরা ভ্রমণপ্রিয় মানুষ তাঁদের জন্য এই ম্যাপ খুবই উপযোগী। অচেনা স্থান, অচেনা দেশে এই ম্যাপ খুবই প্রয়োজনীয়। কিন্তু অনেক সময়ই মোবাইলে ইন্টারনেট না থাকলে এই ম্যাপ আর কোনও কাজে আসে না। আবার অনেক জায়গায় দুর্বল নেটওয়ার্কের জন্যও অনেক সময়ে ম্যাপ দেখা যায় না। বিদেশে ইন্টারনেটে গুগল ম্যাপ ব্যবহার করলে রোমিং চার্জ দিতে হয়। কিন্তু এবার সেই সব ঝামেলা থেকে মুক্তি। কারণ ইন্টারনেট না থাকলেও অফলাইনে এবার ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ।

আরও পড়ুন: ডিপি উড়িয়ে দিলেও দেখা যাবে ছবি! Whatsapp-এ এবার নতুন ফিচার, জানলেই ঘুম উড়বে

কীভাবে অফলাইনে ব্যবহার করবেন গুগল ম্যাপ?

এবার কোথাও বেড়াতে গেলেই বা অজানা কোনও গন্তব্যে ঘুরতে গেলে আগে থেকেই অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে নিন। ম্যাপে আপনার গন্তব্যটির লোকেশন সেভ করে রাখুন।এরপর গুগল ম্যাপ সহজেই আপনাকে আপনার যাত্রার পথ বলে দেবে। কোনও ইন্টারনেট বা মোবাইল ডেটার প্রয়োজন হবে না। প্রথমেই নিজের ফোনে গুগল ম্যাপ খুলে সেখানে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে ‘Offline Map’অপশনটি বেছে নিন। এরপর আপনার গন্তব্যের যাত্রাপথের ম্যাপটি সিলেক্ট করে সেটি ডাউনলোড করে সেভ করে ফেলুন। সব সময় গুগল ম্যাপের আপডেট ভার্সনই ব্যবহার করুন। ম্যাপে আপনার গন্তব্যটির লোকেশন সেভ করে রাখুন। এরপর গুগল ম্যাপ সহজেই আপনাকে আপনার যাত্রার পথ বলে দেবে। কোনও ইন্টারনেট বা মোবাইল ডেটার প্রয়োজন হবে না।

Latest News

কেন ভেস্তে গেল শান্তি বৈঠক? বিস্ফোরক অভিযোগ ইরানের! কী বলল আমেরিকা? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: ইসলামাবাদে সাম্প্রতিক শান্তি বৈঠক (Peace Talk) ভেস্তে গেলেও এখানেই হাল ছাড়তে রাজি নয় পাকিস্তান (Pakistan)। ইরান (Iran)...

More Articles Like This