28 C
Kolkata

ভোটের আগেই রাজ্যে ঢুকল কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি

Must Read

ওয়েবডেস্ক- যুদ্ধ পরিস্থিতি নাকি নির্বাচন (Bengal Assembly Election 2026)  বাংলায়??  বিধানসভা ভোটের আগে রাজ্যে ঢুকলো সেন্ট্রাল ফোর্স (Central Force)  এর সাঁজোয়া গাড়ি (Central Army Armored vehicles) । বেহালা পশ্চিমে পর্ণশ্রীতে দেখা গেল সেন্ট্রাল ফোর্স এর গাড়ি। আগামী ভোটে এই সাঁজোয়া গাড়ি করেই সেন্ট্রাল ফোর্স বাহিনী টহল দেবে।

বাংলার ভোটে হিংসা রুখতে বদ্ধ পরিকর কমিশন। সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস ফেরাতে ফের একবার অতি সক্রিয়  নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্যেয়া আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে রাজ্যে মোতায়েন করা মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৫০ কোম্পানি। কমিশন সূত্রে খবর, আগে রাজ্যে মোট ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ভোট গণণার সময় গুরুত্ব বিচার করে সেই সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে নির্বাচন কমিশন। বুধবার নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন-  কোনও গল্প নয় ৪ টাকার ৪০০ কিমি! এই ম্যাজিক স্কুটার কিনতে লাইন পড়ছে, দাম আর ফিচার জানলে চমকে উঠবেন

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ চলছে। কমিশনের সূত্রে খবর, এই ২৫৫০ কোম্পানিই শেষ নয়। পরিস্থিতির পর্যালোচনার করে প্রয়োজনে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, শান্তিপূর্ণ ভোট করাতে নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না।  আগামী ২৩ এপ্রিল প্রথম দফা ও ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ, আগামী ৪ মে ফল ঘোষণা।

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This