6.5 C
New York

এটাই রোহিতের শেষ আইপিএল? ড্রেসিং রুমেই অবসর নিয়ে বড় ইঙ্গিত হিটম্যানের

Must Read

ওয়েব ডেস্ক: দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক দলে থাকলেও চলতি মরশুমে সেভাবে নজরকাড়া পারফর্ম করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ফলে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছে মুম্বই। এই পরিস্থিতিতে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবি-র মুখোমুখি হচ্ছে এমআই। অর্থাৎ, রোহিত বনাম বিরাট লড়াই দেখতে চলেছে সুপার-সানডে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ড্রেসিংরুমে আবেগঘন ভাষণে সতীর্থদের উজ্জীবিত করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বক্তব্যে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতি গভীর টান, কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ। হিটম্যানের বক্তব্য শুনে অনেকেরই মনে হয়েছে, হয়তো আইপিএলে এটাই তাঁর শেষ মরশুম হতে পারে। কিন্তু কী এমন বলেছেন রোহিত? চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: আরেক ফিনিশারের জন্ম দিল ইডেন! মুকুল চৌধুরী কি সত্যিই এ যুগের ধোনি?

শনির সন্ধ্যায় রোহিত তাঁর বক্তৃতায় দলের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শার্দুল ঠাকুর (Shardul Thakur), কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা (asith Malinga) এবং কোচিং স্টাফসহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুম্বই ইন্ডিয়ান্স না থাকলে তাঁর ক্রিকেটজীবন এই জায়গায় পৌঁছত না। একজন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে তাঁর গড়ে ওঠার পিছনে এই ফ্র্যাঞ্চাইজ়ির অবদান অপরিসীম।

রোহিত আরও জানান, নেতৃত্ব দেওয়ার শিক্ষা তিনি পেয়েছেন এই দল থেকেই। সতীর্থদের সহযোগিতা ও সমর্থনই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এখনও একজন সাধারণ ক্রিকেটার হিসেবেও দলের কাছ থেকে যে সমর্থন পাচ্ছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। রোহিত তাঁর বক্তব্যে ফ্র্যাঞ্চাইজির সাফল্যের কথাও স্মরণ করিয়ে দেন। শেষে সতীর্থদের উদ্দেশে রোহিত বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের এখনও অনেক কিছু অর্জন করার বাকি রয়েছে। দলের ঐতিহ্য ধরে রেখে আরও সাফল্য আনতে সকলকে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।

দেখুন আরও খবর:

Latest News

সোনা পাপ্পু কাণ্ডে ইডির জালে পুলিশকর্তা! কলকাতার নামী ব্যবসায়ীকে তলব

কলকাতা: কসবার (Kasba) ‘সোনা পাপ্পু’ কাণ্ডে (Sona Pappu Case) তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন নাম জড়াচ্ছে ইডির (ED)...

More Articles Like This