28 C
Kolkata

চূড়ান্ত তালিকায় যোগ্যদের নাম জুড়ল কমিশন, বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যত কী?

Must Read

ওয়েব ডেস্ক : চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ ছিলেন ৬০ লক্ষের বেশি ভোটার (Voters)। সেই প্রক্রিয়া সম্প্রতি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই ভোটারদের নাম তালিকায় জুড়তে শুরু করেছে কমিশন। বুথভিত্তিক তালিকা জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু করা হয়েছে। অনলাইনেও সেই তালিকা দেখা যাবে।

মূলত, ৬০ ভোটারের নাম বিচারাধীন হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা সেই প্রক্রিয়া নিষ্পত্তি করেন। আট দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন (Election Commission)। তাতে যোগ্য ভোটার হিসেবে গণ্য হয়েছেন ৩৩ লক্ষ বিচারাধীন ভোটার। তাঁদের নাম তালিকায় জুড়ে প্রকাশ করতে শুরু করেছে কমিশন।

আরও খবর : রানীগঞ্জে রেখা গুপ্তা, ফাঁকা ময়দানেই বক্তব্য রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী

আগামী ২৩ এপ্রিল বঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ফলে ১৫২টি কেন্দ্রের ভোটার তালিকা ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ নতুন কোনও ভোটারকে তালিকায় যুক্ত বা বাদ দেওয়া যাবে না। সেই তালিকায় এবার প্রকাশ করছে কমিশন।

এদিকে বিচারাধীন তালিকায় বাদ গিয়েছে ২৭ লক্ষ ভোটারের নাম। তবে এই বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দ্রুত সেই কাজও শুরু হবে।

দেখুন অন্য খবর :

Latest News

‘এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, অন্য হাসপাতালে শিফট করছি’, অভিষেককে নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশে মমতা

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

More Articles Like This