‘সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি’ আরজি কর কাণ্ডে অভয়ার মায়ের মন্তব্য ঘিরে জল্পনা

Must Read

ওয়েবডেস্ক- আরজি কর (RG Kar)  কাণ্ডের নয়া মোড়! হাইকোর্টের (High Court)  পর্যবেক্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন অভয়ার মা (Abhaya Mother) । এদিন তিনি বলেন, সঞ্জয় রায়ের ফাঁসি চাইনি। কারণ ওই ছিল সেই ষড়যন্ত্রের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী। অভয়ার মায়ের অভিযোগ, যাতে বড় চক্র সামনে না আসে তার জন্য তড়িঘড়ি সাজা দিয়ে মুখ বন্ধ করে দিতে চেয়েছিল।

একই সঙ্গে রাজ্যের ‘থ্রেট কালচার’ ও প্রভাবশালীদের ভূমিকাতেও তোপ দাগেন তিনি। অভয়ার মায়ের এই বক্তব্যের আগের দিনই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সিবিআইকে প্রয়োজন হলে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফের জেরা করার অনুমতি দেয়।

বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায় বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সাজাপ্রাপ্ত অনেক কিছু জানে বলেই মনে হয়, তাই তদন্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হোক। সন্দেহভাজন যে কাউকে জেরা করার ছাড়পত্রও দেওয়া হয়েছে। সেইসঙ্গে পরিবারের জমা দেওয়া ডিএনএ প্রোফাইল ও অডিও রেকর্ড খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ১২ মে।

আরও পড়ুন-  সংগ্রামী যৌথমঞ্চের হাজরায় মিছিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

হাই কোর্টের এই পর্যবেক্ষণের আবহেই অভয়ার মায়ের মন্তব্য ঘিরে জোরালো হচ্ছে একাধিক বক্তব্য। সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার আগে মেয়ের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অভয়ার মা বলেন,  “আজ হয়তো মেয়ের এমডি শেষ হত, সংসার গড়ত। এখন ও শুধু স্মৃতি। ও আর কোনওদিন আমাকে ডাকবে না।”  একইসঙ্গে তাঁর স্পষ্টবার্তা এই লড়াই শুধু আমার মেয়ের জন্য নয়। আগামী প্রজন্মের কথা ভেবে আমার এই ন্যায়বিচারে জন্য লড়াই।

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This