ওয়েব ডেস্ক: বৃহস্পতিবারের রাশিফলে (Rashifol) একাধিক রাশির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলছে। কোথাও সতর্কতার বার্তা, আবার কোথাও উন্নতি ও সাফল্যের সম্ভাবনা (Horoscope Today)।
মেষ রাশি- দিনটি কিছুটা চ্যালেঞ্জিং। ছোটখাটো শারীরিক সমস্যাকে অবহেলা না করাই ভালো। ব্যবসায় আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়াতে হবে, নইলে ক্ষতির আশঙ্কা। হঠাৎ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: কালাষ্টমীতে শিব-সিদ্ধ যোগের প্রভাব, আজ কার ভাগ্যে সাফল্য, কার সতর্কতা জরুরি?
বৃষ রাশি- দিনটি আনন্দময়। বন্ধুদের সঙ্গে পুরনো মতভেদ মিটতে পারে। সম্পদ বৃদ্ধি ও নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও নতুন পরিকল্পনায় সাফল্য মিলবে।
মিথুন রাশি- সামগ্রিকভাবে ইতিবাচক দিন, তবে খরচের দিকে নজর রাখা জরুরি। আর্থিক লেনদেনে স্বচ্ছতা না থাকলে সমস্যায় পড়তে পারেন। পরিবার ও জীবনসঙ্গীর সমর্থন পাবেন।
কর্কট রাশি- উন্নতির যোগ স্পষ্ট। আয় বাড়বে, অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। নতুন উদ্যোগ শুরু করার জন্য দিনটি অনুকূল। দাম্পত্য জীবনেও সুখের ইঙ্গিত।
সিংহ রাশি- ফলপ্রসূ দিন হলেও পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে সাবধানতা জরুরি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কন্যা রাশি- মিশ্র ফলের দিন। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্যে সমস্যা মিটতে পারে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

